শাহজাহান তাড়াশ সিরাজগঞ্জ : ভারতের তাবেদার স্বৈরাচারী হাসিনা পলায়নে দীর্ঘ ১৭ বছর পর উন্মোক্ত পরিবেশে সব জায়গায় ছুটে চলেছেন জামায়াত প্রার্থী। দোয়া আশীর্বাদ, নিয়ে সত্য ও ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য ভোট প্রার্থনা করে ছুটে চলেছেন গ্রাম গঞ্জের পাড়া মহল্লায়। সিরাজগঞ্জ -৩ আসনের তাড়াশ রায়গঞ্জ সলঙ্গার জামায়াত মনোনীত প্রার্থী ড. আঃ সামাদ। তিনি দলীয় নেতাকর্মী ও ভোটার নিয়ে গণসংযোগ সভা সমাবেশ ঈদ পুনর্মিলনীসহ সকল প্রকার প্রচারণা অব্যাহত রেখেছেন। গতকাল শুক্রবার সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগা ইউনিয়নের নওগা বাজার মহিষলুটি, খালকুলাবাজার, বিকেলে তাড়াশ রায়গঞ্জ ও সলঙ্গার বিভিন্ন এলাকা সভা সমাবেশ ও গণ সংযোগ করেছেন। জানা যায় জামায়াত প্রার্থীর গাড়িবহর যেখানেই গৌছে, মুহূর্তের মধ্যেই শ্লোগান মিছিল আর জয় ধ্বনিতে জনপদ মুখরিত হয়ে উঠে। আল্লাহ আকবর ধ্বনিতে বাতিলের ষড়যন্ত্র স্থিমিত প্রায় নড়বরে হয়ে যায়, যেন মিথ্যার প্রাচীর। জামায়াত প্রার্থীও আগমনের খবর শুনে তাকে এক নজর দেখার জন্য আশেপাশের মানুষ ছুটে আসতে লাগলো তার দিকে তিনি হলেন রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গার নির্বাচনী এলাকার গণমানুষের নেতা, অধ্যাপক শায়েখ ড. আলহাজ্ব মাওলানা আব্দুস সামাদ। তিনি সবাই বুকে জড়িয়ে নিলেন আবার কারও সঙ্গে হাত মিলিয়ে জানতে চাইলেন তারা কেমন আছেন। জবাবে পঞ্চশোর্ধে এক বৃদ্ধ বলেন, আপনি কেমন আছেন, উত্তর এলো আমরা খুব ভালো নেই। এ সময় উপস্থিত কয়েকজন তাদের কিছু সমস্যার কথা তুলে ধরেন এবং বলেন, একের পর এক নির্বাচন হয় এলাকার জনগণ ভোট দিয়ে এমপি নির্বাচন করে কিন্তÍ নির্বাচিত হয়ে তারা কোন উন্নয়ন করে না। এই মুহূর্তে ক্ষমতার পরিবর্তন দরকার বলে অনেকেই জানান। তারা আরো বলেন আমরা স্বাধীনতার পর থেকে সব দলকে দেখেছি এবার দেখবো বাংলাদেশ জামায়াতে ইসলামীকে গণসংযোগ কালে সংক্ষিপ্ত বক্তব্যে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, তাড়াশ উপজেলার থানা আমির খ,ম, সাকলাইন, উপজেলা সেক্রেটারি মাওলানা শাহজাহান আলী, পৌর সভাপতি মাওলানা কাওছার হাবিব, নওগা ইউনিয়নের সভাপতি মাওলানা ফজলুর রহমান, পৌর সেক্রেটারি অলী আক্কাস আকাশ, তাড়াশ সদর ইউনিয়নের সভাপতি আনোয়ার হোসেন, মাওলানা নজরুল ইসলাম, মাধাইনগর ইউনিয়নের সভাপতি আব্দুল বারী, সেক্রেটারি খায়রুল ইসলাম, এরপর তিনি নেতা কর্মীদের নিয়ে বিভিন্ন জায়গায় ও বাজারে গণসংযোগ শেষে দাঁড়ি পাল্লা মার্কায় ভোট প্রার্থনা করেন। তার সাথে এলাকায় সার্বক্ষণিক সময় দিচ্ছেন রায়গঞ্জ উপজেলা জামায়াতের আমীর আলী মর্তুজা , তাড়াশ উপজেলা আমী সাকলায়েন, সেক্রেটারী শাহজাহান, ভোটারগণ বলেন সকল দলের খেলা দেখা শেষ হয়েছে এবার আব কোন কথা নয় সোজা দাড়ি পাল্লায় ভোট দিব।
গ্রাম-গঞ্জ-শহর
সিরাজগঞ্জ ৩ আসনে জামায়াত পদ প্রার্থী ড. আব্দুস সামাদের গণসংযোগ
ভারতের তাবেদার স্বৈরাচারী হাসিনা পলায়নে দীর্ঘ ১৭ বছর পর উন্মোক্ত পরিবেশে সব জায়গায় ছুটে চলেছেন জামায়াত প্রার্থী।
Printed Edition