বোদা (পঞ্চগড়) সংবাদদাতা : পঞ্চগড়ের বোদা পাথরাজ সরকারি কলেজের আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, রচনা, আবৃত্তি এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কলেজের হলরুমে এসকল প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অধ্যক্ষ আলতাব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ গোলাম রহমান। এসময় অন্যান্যদের মধ্যে সাবেক সহকারী অধ্যাপক মোঃ ময়েজ উদ্দিন, বিকাশ চন্দ্র অধিকারী উপস্থিত ছিলেন। কবি নজরুল ইসলামের জীবন কাহিনী এবং কবিতা আবৃতি কথা তুলে ধরা হয়। কাজী নজরুল ইসলামের স্মরণে পাথরাজ সরকারি কলেজের ছাত্র-ছাত্রীরা কুইজ প্রতিযোগিতা, কবিতা আবৃতি, রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
গ্রাম-গঞ্জ-শহর
কাজী নজরুলের জন্মবার্ষিকী পালন
পঞ্চগড়ের বোদা পাথরাজ সরকারি কলেজের আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা