মনিরামপুর (যশোর) সংবাদদাতা : যশোরের মনিরামপুরে উপজেলা সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি রাজকীয় নেদারল্যান্ডস দূতাবাসের আর্থিক সহায়তায় ও সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া এবং জাগরণী চক্র ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রকল্প পরিচিত নিয়ে ধারণাপত্র উপস্থাপন করেন সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার সিনিয়র প্রোগ্রাম অফিসার- মাইক্রো ওয়াটারশেড গভর্ণনেন্স কৃষিবিদ ডক্টর এসএম ফেরদৌস। মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটির সভাপতি নিশাত তামান্নার সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভূমি মাকসুদুর রহমান, উপজেলা কমিটির সদস্য সচিব প্রকৌশলী ফয়সাল আহমেদ, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড যশোরের উপ-বিভাগীয় প্রকৌশলী আশরাফুল আলম, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন যশোরের সহকারী প্রকৌশলী ফাইয়াজ ফুয়াদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল হোক, সহকারী কৃষি অফিসার শারমিন শাহানাজ, মনোহরপুর ইউপি চেয়ারম্যান আকতার ফারুক মিন্টু, সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া যশোরের ম্যানেজার ড. নাজমুন নাহার।