রামগতি (লক্ষ্মীপুর) সংবাদদাতা : লক্ষ্মীপুরের রামগতিতে লক্ষ্মীপুর-রামগতি প্রধান সড়কে ধস পরিদর্শনে করেছেন পানি উন্নয়ন বোর্ড, সড়ক ও জনপদ বিভাগ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। গত কয়েক দিনের টানা বর্ষণে জমে থাকা পানির চাপে এ ধস দেখা দেয়। শনিবার সকালে বড়খেরী ইউনিয়নের ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের মেঘনা নদীর উপকূল রক্ষা বেড়ীবাঁধের ভিতরের সড়কের কোরের বাড়ি থেকে মালি বাড়ির রাস্তার মাথা পর্যন্ত ধ্বসে পড়া সড়ক পরিদর্শনে যান তারা। পরিদর্শন কালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেন, সহকারী কমিশনার ভুমি ঝন্টু বিকাশ চাকমা, পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী ইমতিয়াজ মাহমুদ, রোড ডিভিশনের উপ সহকারী প্রকৌশলী শওকত হোসেন, রামগতি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ কবির হোসেন, রামগতি সেনা ক্যাম্প ওয়ারেন্ট অফিসার আকবর হোসেন, বড়খেরী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান, পরে তারা উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নে আজাদ নগর ব্রীজ এলাকা দিয়ে ভুলুয়া নদীর দখল ও পানি প্রবাহে প্রতিবন্দকতা এবং অগভীর জায়গা গুলো নৌকা যোগে ঘুরে দেখেন।