অভয়নগর (যশোর) সংবাদদাতা : ‎যশোরের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনকভাবে বেড়েছে। অভয়নগরেই নতুন করে আটজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, যশোর জেলার মোট আটটি উপজেলার মধ্যে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে অভয়নগরে উপজেলায়। আজ (৭ জুলাই) পর্যন্ত জেলার মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে- ৭০ জনে। এর মধ্যে সদর হাসপাতালে বর্তমানে ভর্তি রয়েছে ৪ জন, অভয়নগরে ৫ জন এবং অন্যান্য উপজেলায় চিকিৎসারত অবস্থায় রয়েছে আরও ৫ জন।

অভয়নগর উপজেলা‎ স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্র জানিয়েছে, অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা এবং পরীক্ষার জন্য আলাদা বেডের ব্যবস্থা করা হয়েছে।