গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা : গোবিন্দগঞ্জে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে এক কলেজ ছাত্র নিহত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টায় গোবিন্দগঞ্জ উপজেলাধীন গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ আঞ্চলিক সড়কের কোচাশহর নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্র থেকে জানা গেছে, উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের গোপালপুর গ্রামের রাজা মিয়ার ছেলে গোবিন্দগঞ্জ সরকারি কলেজের ছাত্র তাওহীদ ইসলাম রাস্তা পারাপারের সময় একটি ট্রাকের চাপায় পিষ্ট হয়ে গুরুতর আহত হয়। আহত তাওহীদ কে স্থানীয়রা জনগণ উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাওহীদ নিহতের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।