রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাদা : রায়গঞ্জ উপজেলার পাঙ্গাশী বাজারস্থ দীর্ঘদিন বন্ধ থাকা রাস্তার পুনঃসংস্কারের কাজ মঙ্গলবার (৭ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। দীর্ঘ প্রতীক্ষিত এই কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে আনন্দ দেখা দিয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাট পাঙ্গাশী সাইদাবাদ দারুল উলুম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আঃ কালাম আজাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সিরাজগঞ্জ প্রকৌশলী মোঃ ইমরান হাসান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ হুমায়ূন কবির।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান এ বি এম আঃ সাত্তার, শ্রমিক নেতা ডা. মোঃ কামরুল ইসলাম, রায়গঞ্জ প্রেস ক্লাবের আহ্বায়ক আবুল কালাম বিশ্বাস, সলঙ্গা থানার নায়েবে আমির আলহাজ্ব আব্দুল গফুর, অধ্যক্ষ আঃ হাকিম, আলহাজ্ব রফিকুল ইসলাম, মাওলানা নুরুল হুদা এবং সমাজসেবক সালাউদ্দিন হাশিনুরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।