পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ভারনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির আওতায় ২০২৫-২০২৬ অর্থ বছরের নির্বাচিত উপকারভোগীদের মধ্যে চাল বিতরণ করা হয়েছে।

সম্প্রতি উপজেলার নারান্দী ইউনিয়নের ১০৫ জন নির্বাচিত উপকারভোগীদের মধ্যে জুলাই-আগস্ট (দুই) মাসের প্রতিমাসে ৩০ কেজি করে মোট ৬০ কেজি করে চাল বিতরণ করা হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার ও দায়িত্বে থাকা ট্যাগ অফিসার স্বপন কুমার দত্ত জানান, উক্ত ইউনিয়নে ১০৫ জন নির্বাচিত উপকারভোগীদের মধ্যে জুলাই-আগস্ট মাসের প্রতিমাসে ৩০ কেজি করে মোট ৬০ কেজি চাল বিতরণ করা হয়। একইভাবে প্রতিমাসে ৩০ কেজি করে ২ বৎসর পর্যন্ত চাল পাবেন নির্বাচিত উপকারভোগীগণ।

চলতি ২০২৫-২০২৬ অর্থ বছরের পাকুন্দিয়া উপজেলায় মোট ১২৩৩ জন নির্বাচিত উপকারভোগীদের মধ্যে এই সপ্তাহের মধ্যেই চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হবে বলেও জানান তিনি।