মরহুম ড. আবু জাফর মোহাম্মদ ওবায়েদুল্লাহ স্মরণে ভোলা ফোরাম ঢাকা এর উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান গতকাল সোমবার বিকাল ৩টায়, ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে (বায়তুল মোকাররম, ঢাকা) অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল এড. মোয়াজ্জেম হোসেন হেলাল। ভোলা ফোরামের উপদেষ্টা প্রফেসর ড. মো. শামসুল আলমের সভাপতিত্ব ও সেক্রেটারী নিজামুল হক নাঈমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মহানগর দক্ষিণের সেক্রেটারী ড. শফিকুল ইসলাম মাসুদ। বিশেষ অতিথি ছিলেন ভোলা জেলা আমীর মাষ্টার জাকির হোসাইন, ভোলা জেলা সাবেক আমীর ভোলা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা ফজলুল করিম, ভোলা জেলা সেক্রেটারী মাওলানা মো. হারুনুর রশিদ, আরবী বিশ্ববিদ্যালয়ের ডিন ভোলার কৃতি সন্তান প্রফেসর ড. মো. ওয়ালি উল্যাহ, ভোলা ফোরামের সাবেক সভাপতি মো. শফিকুর রহমান, ভোলা ফোরাম সহ সভাপতি মো. এড. পারভেজ হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বায়েজিদ মাহমুদ, দেশীয় সাংস্কৃতিক সংসদের সেক্রেটারী ড. মোস্তফা মনোয়ার, ভোলা ফোরামের সহকারী সেক্রেটারী মো. মহিববুল্লাহ ও মো. শাহে আলম প্রমুখ। আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান দোয়া পরিচালনা করেন বিশিষ্ট মুফাস্সিরে কুরআন মাওলানা জামাল উদ্দিন। প্রেস বিজ্ঞপ্তি।