ডুমুরিয়া খুলনা সংবাদদাতা : ডুমুরিয়া উপজেলায় অস্বচ্ছল ছাত্র/ছাত্রী প্রতিবন্ধী ও মহিলাদের মাঝে হুইল চেয়ার, বাইসাইকেল, ও সেলাই মেশিন বিতরণ করলেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মো আল আমীন। তিনি অস্বচ্ছল প্রতিবন্ধীদের মাঝে ২০টি হুইলচেয়ার, স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের মাঝে ৪০ টি বাইসাইকেল, ও দুস্থ অসহায় মহিলাদের মাঝে ২৫ টি সেলাই মেশিন বিতরণ করেন। ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন সাহেব ২৯মে সকাল সাড়ে ১১টায় ডুমুরিয়া উপজেলা পরিষদ চত্বরে অস্বচ্ছল প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করেন। এ সময় ডুমুরিয়া উপজেলা সমাজ সেবা অফিসার সুব্রত কুমার বিশ্বাস, ডুমুরিয়া উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মোঃ নূরুল ইসলাম শিক্ষক, সাংবাদিক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
গ্রাম-গঞ্জ-শহর
প্রতিবন্ধীদের হুইল চেয়ার বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ
ডুমুরিয়া উপজেলায় অস্বচ্ছল ছাত্র/ছাত্রী প্রতিবন্ধী ও মহিলাদের মাঝে হুইল চেয়ার, বাইসাইকেল, ও সেলাই মেশিন বিতরণ করলেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মো আল আমীন।