দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লার দাউদকান্দি উপজেলার বারপাড়া ইউনিয়নের সাতপাড়া গ্রামে স্বর্ণকার আব্দুল মতিনের বাড়িতে সংঘটিত চুরির মামলায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত যুবকের নাম আব্দুল হাকিম (২৫)। তিনি একই উপজেলার সুন্দলপুর ইউনিয়নের দশপাড়া গ্রামের মৃত কবির মিয়ার ছেলে। দাউদকান্দি মডেল থানা সূত্রে জানা যায়, সম্প্রতি সাতপাড়া গ্রামের স্বর্ণকার আব্দুল মতিনের বাড়িতে চুরির ঘটনা ঘটে। ঘটনার পরপরই থানা পুলিশ তদন্ত শুরু করে এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় সোমবার (৬ অক্টোবর) সকালে দশপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে চুরির মামলার আসামি আব্দুল হাকিমকে গ্রেফতার করে।দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জোনায়েত চৌধুরী বলেন, “চুরির ঘটনায় দায়ের করা মামলার এক নম্বর আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে এবং মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।”
গ্রাম-গঞ্জ-শহর
দাউদকান্দিতে চুরির ঘটনায় যুবক গ্রেফতার
কুমিল্লার দাউদকান্দি উপজেলার বারপাড়া ইউনিয়নের সাতপাড়া গ্রামে স্বর্ণকার আব্দুল মতিনের বাড়িতে সংঘটিত চুরির মামলায়