নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) সংবাদদাতা : বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অভিযান চালিয়ে অবৈধ দেশি-বিদেশি অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

গত ২৪ জুন সকালে নাইক্ষ্যংছড়ি উপজেলার লেমুছড়ি ইউনিয়েনর কুরিক্ষ্যং এলাকার পাহাড়ে ঢালু থেকে এই সব অস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশ সূত্র জানান, নাইক্ষ্যংছড়ি থানা’র অফিসার ইনচার্জ ওসি মাসরুরুল হক এর নেতৃত্বে এস আই ফেরুদৌস, এ এস মুজাহিদসহ পুলিশের একটি বিশেষ টিমের গোপন সংবাদের ভিত্তিতে লেমুছড়ি ইউনিয়নের কুরিক্ষ্যং পাকা রাস্তা দক্ষিন পাহাড়ের ঢালুতে সাদা প্লাস্টিক মোড়ানো ৩টি, দেশীয় তৈরি গাধা বন্দুক পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।

নাইক্ষ্যংছড়ি থানা’র অফিসার ইনচার্জ (ওসি) মো: মাসরুরুল হক জানান, বিশেষ অভিযান পরিচালনা করে পরিত্যাক্ত অবস্থায় দেশিয় তৈরি ৩টি গাদা বন্দুক উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ব্যবহারকারীর সন্ধানে গোয়েন্দা তথ্য সংগ্রহ অব্যহত রয়েছে।