কেরানীগঞ্জ সংবাদদাতা: ঢাকা জেলা দক্ষিণ শাখা 'কিশোরকন্ঠ পাঠক ফোরাম ও ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা-২০২৫'-এর শুভ উদ্বোধন সম্পন্ন হয়েছে। শনিবার বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ বসুন্ধরা রিভার ভিউ এলাকায় শহীদ আব্দুল মালেক মিলনায়তনে এ কিশোর কন্ঠ পাঠক ফোরামের উদ্বোধন করা হয়।
শিক্ষার বিকাশ ও মানবসম্পদ উন্নয়নে নিবেদিত প্রতিষ্ঠান কিশোর কন্ঠ পাঠক ফোরাম -এর বৃত্তি কার্যক্রম ২০২৫ইং বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে সিলেবাস বিতরণ ও রেজিস্ট্রেশন ফরম পূরণের মাধ্যমে কার্যক্রমের সূচনা করা হয়। সহকারী নির্বাহী পরিচালক শাইখুল ইসলাম কৌশিকের সঞ্চালনায় ও নির্বাহী পরিচালক সাব্বির রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ফোরামের সম্মানিত চেয়ারম্যান মাহবুব আলম সিয়াম এবং বিশেষ অতিথ হিসাবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আবু ফাত্তাহ মোঃ তুর্জ। অতিথীগণের উপস্থিতিতে কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বৃত্তি পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের হাতে আনুষ্ঠানিকভাবে সামগ্রী হস্তান্তর করা হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমরা শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দিয়ে তাদের মেধা ও মানসিকতা বিকাশে দৃঢ়প্রতিজ্ঞ।এ সময় ফোরামের নির্বাহী কমিটির সদস্য ইব্রাহিম মাহমুদ, নাজমুল হোসাইন ও আব্দুল আজিজ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বৃত্তি পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন চলবে আগামী ২০ অক্টোবর ২০২৫ পর্যন্ত। এ বিষয়ে আরো বিস্তারিত জানা যাবে ফোরামের ফেসবুক পেজে।