সীতকুণ্ড (চট্টগ্রাম)সংবাদদাতা : এখন আর হাতে দিয়ে নগদ টাকা দান বক্সে ফেলতে হবে না । ইসলামী ব্যাংক নিয়ে এসেছে ডিজিটাল দান বক্স। যা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে যে কেউ ১০টাকা থেকে হাজার হাজার টাকা মুহূর্তে মসজিদ মাদ্রাসায় দান করতে পারবেন। সম্প্রতি সীতাকুণ্ড ইসলামী ব্যাংক সীতাকুণ্ড শাখায় প্রায় শতাধিক ডিজিটিাল দান বাক্স বিতরণ করেন। সীতাকুণ্ড শাখার আর ডিএস অফিসার মোঃ জাফর উল্লাহর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন ম্যানেজার অপারেশন মোহাম্মদ আব্দুল হান্নান,ইসলামী ব্যাংকের ডিজিটাল দান বাক্স এর ব্যবহার পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন এসপিও ও জেনারেল ব্যাংকিং ইনচার্জ কায়সার মুহাম্মদ শফিউল ইসলাম। অনুষ্ঠানে প্রধান আলোচনা করেন ইসলামী ব্যাংক সীতাকুণ্ড শাখার ম্যানেজার এসএভিপি মোহাম্মদ ইব্রাহিম। সভায় বক্তরা বলেন বাংলাদেশ ব্যাংক শুধু মাত্র ইসলামী ব্যাংককে ডিজিটাল দানবাক্স করার অনুমতি দিয়েছে। সীতাকুণ্ড শাখা ইতিমধ্যে শতাধিক ডিজিটাল দানবাক্স করে চট্টগ্রামে প্রথম স্থান অর্জন করেছে।
গ্রাম-গঞ্জ-শহর
সীতাকুণ্ড ইসলামী ব্যাংকের শতাধিক মসজিদ মাদরাসার ডিজিটার দানবক্স
এখন আর হাতে দিয়ে নগদ টাকা দান বক্সে ফেলতে হবে না । ইসলামী ব্যাংক নিয়ে এসেছে ডিজিটাল দান বক্স। যা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে যে কেউ ১০টাকা থেকে হাজার হাজার টাকা মুহূর্তে মসজিদ মাদ্রাসায় দান