দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: কুমিল্লার দাউদকান্দির ইলিয়টগঞ্জ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় পড়ে যায়। এতে সাইফুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান।

সম্প্রতি এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুল কুমিল্লা কোতোয়ালি থানার পুলিশ লাইন এলাকার বাসিন্দা।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. রুহুল আমিন জানান, গাড়ির সিটবেল্ট বাঁধা থাকায় পানিতে ডুবে থাকা প্রাইভেটকার থেকে তিনি বের হতে পারেননি। পরে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।