রাজশাহী (দুর্গাপুর) সংবাদদাতা : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে দলীয় কার্যক্রম জোরদার করার লক্ষ্যে যুব ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী জেলা শাখার এসিস্ট্যান্ট সেক্রেটারি ও রাজশাহী-৫ আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী মুহাম্মদ নুরুজ্জামান লিটন।
সমাবেশের সভাপতিত্ব করেন ৭নং জয়নগর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাস্টার মোঃ এজাজুল হক, সঞ্চালনায় ছিলেন প্রভাষক মো: আলাউদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ নুরুজ্জামান লিটন বলেন, “দেশের ভবিষ্যৎ গঠনে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসন্ন জাতীয় নির্বাচনে একটি কল্যাণ রাষ্ট্র গঠনের মুখ্য ভুমিকায় যুবকদের ভুমিকা হবে অন্যতম হাতিয়ার আর ও বলেনঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জামায়াতে ইসলামীর নেতৃত্বে একটি আদর্শ সমাজ ব্যবস্থা গড়ে তুলতে একনিষ্ঠ ভাবে কাজ করার আহ্বান জানান। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মাস্টার মোঃ সাইফুল ইসলাম আমীর দুর্গাপুর উপজেলা অধ্যাপক ফজলুল বারী সোহরাব নায়েবে আমীর দুর্গাপুর উপজেলা।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন। আলহ্বাজ আমজাদ হোসেন শ্রমিক কল্যাণ সভাপতি দুর্গাপুর উপজেলা, সাবেক ইউনিয়ন সভাপতি আলহ্বাজ মছির উদ্দিন মন্ডল,ছাত্রনেতা নাঈম আ: রাকীব প্রমুখ।