বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: আগামীর বাংলাদেশ দুর্নীতিমুক্ত ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে আগামী নির্বাচনে জামায়াতের দাঁড়িপাল্লায় ভোট দিতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, কিশোরগঞ্জ জেলা আমীর ও কিশোরগঞ্জ-৫ (নিকলী ও বাজিতপুর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মোঃ রমজান আলী। তিনি আজ মঙ্গলবার সকাল থেকে বিকাল বাজিতপুর উপজেলার বলিয়াদী ইউনিয়নের তাতালচর, শাহপুর, উসমানপুর এলাকায় গণসংযোগ করেন। গণসংযোগকালে এক সমাবেশে অধ্যাপক মোঃ রমজান আলী বলেন আগামীর নতুন বাংলাদেশ গড়তে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোন বিকল্প নাই,প্রয়োজনীয় সংস্কার ও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন দিতে হবে। গণসংযোগের সময় তার সঙ্গে ছিলেন জেলা সহকারী সেক্রেটারি শামসুল আলম সেলিম, বাংলাদেশ শ্রমিকল্যাণ ফেডারেশন কিশোরগঞ্জ জেলা সেক্রেটারি মাহফুজুর রহমান, বাজিতপুর উপজেলা জামায়াতের নায়েবে আমীর ফারুক আহাম্মদ, সেক্রেটারি মাওলানা ডাঃ মোবারক উল্লাহ, সহকারী সেক্রেটারি ডাঃ নুরুজ্জামান আশরাফ, কর্মপরিষদ সদস্য হাজী আব্দুল হক, কর্মপরিষদ সদস্য, মাহবুবুর রহমান রাজন, বলিয়ারদী ইউনিয়ন সহ-সভাপতি সালাহউদ্দিন আমরুজ্জাসান মোল্লা, জাহাঙ্গীর মিয়া সেক্রেটারি ডাঃ হারিস খান, সাংগঠনিক সম্পাদক, এনায়েত হোসেন সাগর, সহকারী সেক্রেটারিআল আমিন মেম্বার সহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।