চুয়াডাঙ্গা সংবাদদাতা: গত বৃহস্পতিবার চুয়াডাঙ্গায় চলতি মৌসুমের আম সংগ্রহ উৎসব উদ্বোধনের পর ম্যাঙ্গো ক্যালেন্ডার মেনে বাজারে আসতে শুরু করেছে আম। বৃহ¯পতিবার সকাল ১০ টার সময় চুয়াডাঙ্গা সরকারি মহিলা কলেজ সংলগ্ন মহলদার আম্রকাননে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জহির”ল ইসলাম। এ লক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার, বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ স¤পাদক শরীফুজ্জামান শরীফ, তুলা উন্নয়ন বোর্ডের উপ-পরিচালক সেন দেবাশিস, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মামুনুল হাসান, জেলা বিপন্ন কর্মকর্তা সহিদুল ইসলাম,সদর উপজেলা কৃষি কর্মকর্তা আফরিন

বিনতে আজিজ, জেলা আম ব্যবসায়ী সমিতির সভাপতি আঃ কুদ্দুস মহলদার প্রমুখ।

শুক্রবার থেকে চুয়াডাঙ্গার আড়তগুলোতে তোলা হয়েছে চলতি মৌসুমের ক্যালেন্ডার অনুযায়ী স্থানীয় বাগানের আটি, গুটি ও বোম্বাই আম। তবে পাইকারি আড়ৎ ও খুচরা দোকান গুলোতে এখনো সাতক্ষীরার গোবিন্দভোগ আমবেশী বিক্রি হতে দেখা যাচ্ছে। চুয়াডাঙ্গা শহরের পুরাতন ব্রীজ মোড় এলাকায় বসেছে আমের পাইকারি বাজার। ব্যবসায়ীরা জানান, প্রথম দিন (শুক্রবার) সকাল হতে বিকাল পর্যন্ত প্রায় ৫ শত মন আম বিক্রি হয়েছে, দামও ক্রেতাদের নাগালের মধ্যে।

গত মৌসুমের প্রথম দিকে আড়ৎগুলোতে জাত ভেদে ৬০-৮০ টাকা এবং খুচরাবাজারে প্রতি ১শত টাকা দরে আম বিক্রি হলেও এ বছর পাইকারি বাজারে ৩০-৫০ টাকা এবং ৬০-৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।