হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা : প্রান্তিক চাষি ও অনগ্রসর জনগোষ্ঠীর মৎস্য সম্পদ উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় মৎস্য পদক ২০২৫ অর্জন করেছেন হালদা নদীর প্রবীণ ডিম সংগ্রহকারী জনাব কামাল উদ্দিন সওদাগর।
গত ১৮ আগস্ট, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষে ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস কামাল উদ্দিন সওদাগরের হাতে পদক ও সনদ তুলে দেন। এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার, সচিব (রুটিন দায়িত্ব) মোঃ তোফাজ্জেল হোসেন এবং মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. আবদুর রউফ উপস্থিত ছিলেন।