সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা : ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি) এর উদ্যোগে নীলফামারীর সৈয়দপুরে প্রকৌশলী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পেশাজীবীদের সাথে মতবিনিময় এর অংশ হিসেবে এই সমাবেশের আয়োজন করা হয়। বুধবার (২৩ জুলাই) সন্ধা সাড়ে ৭ টায় আল ফারুক একাডেমির হলরুমে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির নীলফামারী জেলা উপদেষ্টা বিশিষ্ট শিক্ষাবিদ হাফেজ ড. মো. খায়রুল আনাম। বিশেষ অতিথি ছিলেন এফডিইবি এর জেলা সভাপতি প্রকৌশলী আখতারুজ্জামান ও সৈয়দপুর উপজেলা উপদেষ্টা হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম, শহর উপদেষ্টা শরফুদ্দিন খান। সভাপতিত্ব করেন বাংলাদেশ রেলওয়ে সৈয়দপুরের সিনিয়র সহকারী বৈদ্যুতিক প্রকৌশলী মো. শাহজাহান মোল্লা। সঞ্চালনা করেন পেশাজীবী বিভাগের সেক্রেটারি সেকেন্দার আলী। ডিপ্লোমা প্রকৌশলীদের মধ্যে মুক্ত আলোচনায় অংশ নেন নিজামুল হক, মমিনুল ইসলাম। বিশেষ অতিথি জেলা সভাপতি প্রকৌশলী আখতারুজ্জামান বলেন, আমাদের দেশে সম্পদের অভাব নেই। অভাব শুধু ভালো মানুষ। দেশে সকল পেশাজীবীদেরই সংগঠন আছে। সব সংগঠনেরই উদ্দেশ্য ভালো। অর্থাৎ দেশের উন্নয়ন ও কল্যাণ। কিন্তু সেসব সংগঠনের সাথে এফডিইবির মৌলিক পার্থক্য হচ্ছে দেশের মেধাবী মানুষগুলোকে যোগ্য ও দক্ষ করে গড়ে তোলার পাশাপাশি একজন সৎ মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করা। আমরা ডিপ্লোমা প্রকৌশলীরা যদি আল্লাহর দেয়া ও তাঁর রাসূলের রেখে যাওয়া আল কুরআন ও সুন্নাহর আলোকে নিজেদের তৈরি করতে পারি তাহলে দেশকে অনৈতিকতা তথা দূর্নীতি ও অপশাসন থেকে মুক্ত করতে পারবো। কারণ প্রকৌশলীরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দায়িত্বরত। আর আমাদের দেশের প্রকৌশলী সেক্টর ব্যাপকভাবে দূর্নীতিগ্রস্থ অনুষ্ঠানে প্রধান অতিথি হাফেজ ড. মো. খায়রুল আনাম বলেন, যোগ্যতা ও সততার সমন্বয় ছাড়া প্রকৃত কল্যাণ সাধন করা সম্ভব নয়। আমাদের অনেক উন্নয়ন হয়েছে কিন্তু নৈতিকতায় আমরা বিশ্বের মধ্যে সবচেয়ে নিম্নমানের। আর সে কারণেই এখনো আমরা সুধ, ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, লুট, সন্ত্রাস, ধর্ষণ, রাহাজানি, খুন, গুম থেকে মুক্ত হতে পারিনি। শেষে এফডিইবি এর সৈয়দপুর ইউনিট গঠনের লক্ষ্যে একটা সম্মেলন প্রস্তুুতি কমিটি ঘোষণা করা হয়। এতে প্রকৌশলী মতিন হাশিম কে সভাপতি, প্রকৌশলী শামীম সাহিদকে সেক্রেটারি ও প্রকৌশলী আল আমিনকে কোষাধ্যক্ষ মনোনীত করা হয়। আর পূর্ণাঙ্গ কমিটি গঠন পর্যন্ত এই প্রস্তুতি কমিটির তত্ত্বাবধানের দায়িত্ব দেওয়া হয়েছে এফডিইবি এর জেলা সেক্রেটারি রেলওয়ের সহকারী বিদ্যুৎ প্রকৌশলী মো. শাহজাহান মোল্লাকে। পরে দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।
গ্রাম-গঞ্জ-শহর
সৈয়দপুরে এফডিইবি'র উদ্যোগে প্রকৌশলী সমাবেশ অনুষ্ঠিত
ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি) এর উদ্যোগে নীলফামারীর সৈয়দপুরে প্রকৌশলী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।