কুষ্টিয়ার খোকসা উপজেলার শোমসপুর ইউনিয়নের উদ্যোগে বুধবার (২৯ অক্টোবর) বিকেল ৩টা ৩০ মিনিটে শোমসপুর স্টেশন চত্বরে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত এক নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী শোমসপুর ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা ওলিউর রহমান। পবিত্র কোরআন তেলাওয়াত করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শোমসপুর ইউনিয়নের সভাপতি হাফেজ জুবায়ের হাসান। সমাবেশটি সঞ্চালনা করেন জামায়াতে ইসলামী খোকসা উপজেলা সেক্রেটারি, শিমুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও আমীর সাইফুর রহমান আল-আমিন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা আমীর অধ্যাপক মাওলানা আবুল হাসেম। প্রধান বক্তা ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান, জামায়াতে ইসলামী কুমারখালী নায়েবে আমীর ও কুষ্টিয়া-৪ (খোকসা–কুমারখালী) আসনের এমপি মনোনীত প্রার্থী মো. আফজাল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা সহকারী সেক্রেটারি মো. সোহরাব উদ্দিন। আরও উপস্থিত ছিলেন খোকসা উপজেলা আমীর মো. নজরুল ইসলাম, উপজেলা নায়েবে আমীর হাফেজ মাওলানা মুর্শিদ আলম, উপজেলা সেক্রেটারি মাওলানা মো. আইনুদ্দিন, উলামা বিভাগের সভাপতি মাওলানা মতিউর রহমান নাটোরী, সেক্রেটারি হাফেজ মাওলানা শেখ সাইদুল ইসলাম সাঈদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা মোজাফফর রহমান, জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়া বিভাগের খোকসা উপজেলা সেক্রেটারি আজাদ আহম্মেদ এবং ইসলামী ছাত্রশিবির খোকসা উত্তর শাখার সভাপতি মো. রুহুল আমীন সহ স্থানীয় নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে দেশ থেকে দুর্নীতি, অন্যায় ও বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে।

তারা আরও জানান, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও নৈতিকতার উন্নয়নে যুগোপযোগী নীতি প্রণয়ন, কৃষক ও শ্রমিকের অধিকার রক্ষা, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন, সুশাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠা—এই লক্ষ্যে দলটি কাজ করবে। বক্তারা আগামীর নির্বাচনে ইসলামী মূল্যবোধ ও জনকল্যাণে নিবেদিত প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান।