মাধবদী (নরসিংদী) সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত নরসিংদী সদর ১ আসনের সংসদ সদস্য প্রার্থী মোঃ ইব্রাহিম ভূইয়া নরসিংদী সদর উপজেলার মাধবদীতে গণসংযোগ করেছেন। গত ৩ সেপ্টেম্বর বিকালে মাধবদী পৌরসভা ২নং ওয়ার্ডে এই গণসংযোগ করেন তিনি। গণসংযোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত নরসিংদী সদর ১ আসনের দাঁড়িপাল্লা প্রতিকের সংসদ সদস্য প্রার্থী ইব্রাহিম ভুইয়া। এসময় গণসংযোগে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মাধবদী শহর শাখার আমীর মাওলানা আমিনুল হক, সেক্রেটারি মোয়াজ্জেম হোসেন ভূইয়া, অফিস সম্পাদক মোঃ ইসমাঈল হোসেন, ২নং ওয়ার্ড সভাপতি মোঃ আজগর আলী, সেক্রেটারি আওলাদ হোসেন ফকির সহ আরো নেতা কর্মীরা।