আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা : বগুড়ার আদমদীঘি উপজেলায় পৃথক দুই স্থানে ভুমিসেবা সহায়তা কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। আদমদীঘি সদরের সার্কেল (এএসপি) অফিসের পাশে ও সান্তাহার পৌরসভার জোবেদা প্লাজায় এসব ভুমিসেবা সহায়তা কেন্দ্র উদ্বোধন করেন, প্রধান অতিথি আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার নিশাত আনজুম অনন্যা। এসময় উপস্থিত ছিলেন, আদমদীঘির সহকারি কমিশনার (ভুমি) মাহমুদা সুলতানা, ভমি অফিসের সার্ভেয়ার সাইফুল ইসলাম, সান্তাহার ইউনিয়ন উপ সহকারি ভুমি কর্মকর্তা স্বপন কুমার মন্ডল, এস এম ফরহাদ হোসেনসহ স্থানীয় ভুমি মালিকরা।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা আগত ভূমি মালিকদের উদ্দেশ্যে বলেন, ভুমি মালিকরা ভূমির নামজারি করতে দালালের মাধ্যমে বেশি টাকা দিয়ে হয়রানির শিকার হয়ে থাকেন। এ কারনে সরকার দালাল মুক্ত সেবা দিতে সংশ্লিষ্ট ইউনিয়ন ও পৌরসভা এলাকায় ভূমি কার্যালয়ের পাশাপাশি ডিজিটাল ভুমিসেবা সহায়তা কেন্দ্র প্রকল্প চালু করেছেন। এখন সবাই প্রশিক্ষিত সেবা কেন্দ্র থেকে শুধু মাত্র সরকারী ফি জমা দিয়ে আবেদন কতে পারবেন। এছাড়া ভূমি খারিজসহ অন্যান্য সেবা কাগজাদি সঠিক থাকা সাপেক্ষে ২৮ দিনের মধ্যে সেবা গ্রহন করা যাবে।