নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার আয়োজনে আলোচনা ও বর্ধিত সভা শনিবার বিকালে নাঙ্গলকোট গোল্ডেন টাইম রিসোর্ট কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ও নাঙ্গলকোট উপজেলা আহ্বায়ক নজির আহমেদ ভূঁইয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়া।