চৌমুহনী (নোয়াখালী) সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামী বেগমগঞ্জ উপজেলার প্রবীণ রুকন ও কুতুবপুর ইসলামীয়া ফাজিল ডিগ্রি মাদরাসার আরবী প্রভাষক মাওলানা আব্দুজ জাহের (কছি হুজুর) ইন্তিকাল করেছেন (ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন)।
তিনি সংগঠন এর বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউনিয়নের দীর্ঘদিন সভাপতি ছিলেন, পরে উপজেলা ওলামা বিভাগের সভাপতির দায়িত্ব পালন করেন, তিনি সকল শ্রেণী পেশার মানুষের কাছে ছিলেন শ্রদ্ধেয় ও গ্রহণযোগ্য একজন ব্যক্তি। ঢাকা ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেন জেলা ও উপজেলা জামায়াত।
মাওলানা আব্দুজ জাহের এর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেন নোয়াখালী জেলা জামায়াতের আমীর কেন্দ্রীয় মজলিশ শূরা সদস্য ইসহাক খন্দকার, কুমিল্লা অঞ্চলের টিম সদস্য ও কেন্দ্রীয় মজলিস শূরা সদস্য মাওলানা আলাউদ্দিন, জেলা জামায়াতের নায়েবে আমীরদ্বয় মওলানা সাইয়েদ আহমদ ও মাওলানা নিজামুদ্দিন ফারুক, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন, বেগমগঞ্জ উপজেলা আমীর মাওলানা আবু জায়েদ, নায়েবে আমীর মাওলানা মোবাশ্বের, সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম সংগঠনের রুকন মরহুম মাওলানা আব্দুজ জাহের-এর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত, মহান আল্লাহ পাক এর দরবারে দোয়া কামনা করছি তিনি যেন তার জীবনের সকল নেক আমল কবুল করুন এবং তার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দ্রুত জান্নাতুল ফেরদৌসের উঁচু মকাম দান করেন, মহান মনিব তার পরিবার পরিজন সবাইকে শোক সইবার তাওফিক দান করুন, উল্লেখ্য তিনি সংগঠনের দায়িত্ব পালনে ইসলামি আন্দোলনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, মৃত্যু কালে স্ত্রী, তিন ছেলে দুই মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।