দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা : কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে মাদক চোরাচালান সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষ মাদক চোরাকারবারিদের হামলায় ১ জন নিহত ও ১ জন আহত হয়েছে। উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ঠোটারপাড়া মাঠের মধ্যে বাবলাতলা এলাকায় হামলার এ ঘটনা ঘটে। হামলায় মাদক চোরাকারবারি মোহন (২৫) নিহত হয়েছে এবং হৃদয় (২৪) হয়েছে। নিহত মোহন দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন জামালপুর গ্রামের মৃত মদনের ছেলে এবং আহত হৃদয় একই গ্রামের মহসিন ওরফে মসুর ছেলে।

নবাবগঞ্জ (ঢাকা) : নবাবগঞ্জে ডোবা থেকে মাদরাসা শিক্ষার্থীর লাশ উদ্ধার ঢাকার নবাবগঞ্জের একটি ডোবা থেকে এক মাদরাসার শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। স্থানীয় এলাকাবাসি ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার ভোর রাতে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে নবাবগঞ্জ থানা পুলিশ নবাবগঞ্জের বাহ্রা ইউনিয়নের রসুলপুর গ্রামের একটি ডোবা থেকে ভাসমান অবস্থায় মাদরাসা শিক্ষার্থী লাবিব পত্তনদারের লাশটি উদ্ধার করেন।

ফুলপুর (ময়মনসিংহ) : ময়মনসিংহের তারাকান্দায় জমি নিয়ে প্রতিপক্ষের হামলায় রফিকুল ইসলাম (৭৫) নামের এক বৃদ্ধ নিহত ও পাঁচজন আহত হয়েছেন। তারাকান্দা উপজেলার বালিখা গ্রামে শনিবার এ ঘটনা ঘটে।

জানা গেছে, তারাকান্দার বালিখা গ্রামের সুজাত দেওয়ানি পক্ষের সাথে খলিলুর রহমান পক্ষের জমি নিয়ে দীর্ঘদিন ধরে মামলা মোকাদ্দমা চলে আসছিল। এ নিয়ে শনিবার সকাল ১০ টার দিকে বাড়িতে প্রতিপক্ষের হামলায় রফিকুল ইসলামের মৃত্যু ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের পাঁচজন আহত হন। তাদের মাঝে দুইজনের অবস্থা আশংকাজনক। এ সময় প্রতিপক্ষ রফিকুল ইসলামের বাড়িতে হামলা ও ভাঙচুরও করেছে।

তারাকান্দা থানার অফিসার ওসি মোঃ টিপু সুলতান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সখিপুর : টাঙ্গাইলের সখিপুরে ফিরোজা বেগম (৬০) নামের এক বৃদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার হাতীবান্ধা পূর্বপাড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত ফিরোজা বেগম উপজেলার বহুরিয়া ইউনিয়নের বারাবর গ্রামের মৃত আফাজ উদ্দিনের স্ত্রী। জানা যায়, বৃদ্ধা ফিরোজা বেগম গত এক মাস যাবৎ তার মেয়ের বাড়িতে অবস্থান করছিলেন।

আত্রাই (নওগাঁ) : নওগাঁর আত্রাইয়ে এক ব্যক্তির মৃত্যু নিয়ে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা এ নিয়ে চলছে জনমনে ব্যাপক জল্পনা কল্পনা।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের নূরুল ইসলাম (৭২) ওই রাতে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। রাত ১ টার দিকে তার গলায় দড়ি ও দড়িটি জানালার সাথে বাঁধা অবস্থায় তার লাশ পাওয়া যায়।

এদিকে বেশ কিছুদিন থেকে নূরুল ইসলামের সাথে তার তার বড় ছেলে আব্দুল আজিজ বাবুর দ্বন্দ্ব চলে আসছিল। এ জন্য অনেকেরই সন্দেহের তীর বড় ছেলে বাবুর দিকে। তিনি তাকে হত্যা করে গলায় দড়ি বেঁধে ঝুলিয়ে রেখেছেন।

সংবাদ পেয়ে আত্রাই থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ মর্গে প্রেরণ করেছে। আত্রাই থানার ওসি আব্দুল মান্নান বলেন, ঘটানর মোটিভ উদঘাটনে আমরা তৎপর রয়েছি। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের চার ছেলে ও দুই মেয়েকে থানায় নিয়ে আসা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।

আশাশুনি (সাতক্ষীরা) : সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কল্যাণপুর ত্রিমোহনী খেয়াঘাটের দক্ষিণ পাশে খোলপেটুয়া নদীর চরের কেওড়া বাগানের মধ্যে অজ্ঞাত ব্যক্তির লাশ পাওয়া গেছে। লাশ দেখতে পেয়ে স্থানীয়রা আশাশুনি থানায় খবর দেয়।

মৃতের পরণে লুঙ্গি ও গায়ে লাল রঙের চেক শার্ট এবং গলায় তুলসীর মালা রয়েছে। তার গলায় পেচানো নেটের সাথে কেওড়া গাছের ডালে আটকে রয়েছে বলে জানা গেছে।

রামগতি (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের রামগতিতে মোঃ রাকিব (১৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছ রামগতি থানা পুলিশ। স্থানীয় লোকজন মাসুম হাওলাদার বাড়ির পুকুর পাড়ের নালায় একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। উদ্ধারকৃত লাশের নাম মোঃ রাকিব সে উপজেলার ৬ নম্বর চর আলগী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড় চর হাসান হোসেন গ্রােেমর মাসুম হাওলাদার বাড়ির মোঃ ফারুকের ছেলে।

তিতাস (কুমিল্লা) : কুমিল্লার তিতাসে নির্মাণাধীন বিল্ডিংয়ের ভিতর থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় মো: মোস্তফা (৫০) নামে এক রাজমিস্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মোস্তফা রংপুর মাহিগঞ্জ উপজেলার ছোট কল্যানী এলাকার মৃত বাহারাম আলীর ছেলে।

গত ২৯ জুন খবর পেয়ে পুলিশ উপজেলার জগতপুর ইউনিয়নের পূর্ব ভাটিপাড়া দ্বীন ইসলামের নির্মাণাধীন বাড়ির দোতালার একটি কক্ষ থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা হাসপাতালে পাঠিয়েছে।

সাতক্ষীরা : সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কল্যাণপুর ত্রিমোহন খেয়াঘাটের দক্ষিণ পাশে খোলপেটুয়া নদীর চরপ কেওড়া বাগানের মধ্যে অজ্ঞাত ব্যক্তির লাশ পাওয়া গেছে। গত ২৯ জুন বেলা পৌনে দশটার দিকে লাশটি দেখতে পেয়ে স্থানীয়রা আশাশুনি থানায় খবর দেয়।

মৃতের পরনে লুঙ্গি ও গায়ে লাল রঙের চেক শার্ট এবং গলায় তুলসীর মালা রয়েছে। তার গলায় পেচানো নেটের সাথে কেওড়া গাছের ডালে আটকে রয়েছে বলে জানা গেছে।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আরেফিন বিষয়টি নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে লাশটি নদীর জোয়ারের পানিতে ভেসে এসে কেওড়া বাগানের সাথে লেগে আছে। পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল ওদুদ ঘটনাস্থলে গেছেন। পরে বিস্তারিত জানা যাবে।