শার্শা (যশোর) সংবাদদাতাঃ যশোরের শার্শায় রাতের আধারে ইজিবাইক চুরির ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে শার্শার কেরালখালী গ্রামে। ইজিবাইকের মালিক সাইফুল ইসলাম বাদী হয়ে শার্শা থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
অভিযোগে জানাগেছে, শার্শার কেরালখালী গ্রামের বাবুর আলীর ছেলে সাইফুল ইসলাম(৩৫)সহায় সম্বলল বিক্রি করে একটি ইজিবাইক কিনে তা চালিয়ে জীবীকা নির্বাহ করছিল। অন্যদিনেরমত সে তার ইজিবাইকটি বাড়ির ভিতরে চার্জে দিয়ে রাতে ঘুমিয়ে যায়। এরপর রাত আনুমানিক সাড়ে ৩ টার দিকে উঠে দেখে তার ইজিবাইকটি নেই। সে সময় সে তার বাগির সিসি ক্যামেরার ফুটেজ দেয়ে দেকতে পাই রাত ২টা ২০ মিনিটের সময় দুজন চোর তার ইজিবাইটি চুরি করে নিয়ে গেছে। সিসি ক্যামেরায় দেখা যায় চোরদের মুখে কাপড় দিয়ে বাধা থাকায় চোর সনাক্ত করতে পারেনি।
ইজিবাইকের মালিক সাইফুল ইসলাম জানান সম্প্রতি তাদের এলাকায় প্রতিরাতে পর্যাপ্ত ভাবে চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে।
এ ব্যাপাওে জানতে চাইলে শার্শা থানার অফিসার ইন চার্জ (ওসি) তদন্ত খন্দকার শাহ আলম জানান, শার্শার কেরালখালী গ্রামে ইজি বাইক চুরির ঘটনায় অভিযোগ পেয়েছি। তিনি বলেন অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।