ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা: সুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের হাদা টিলা সংরক্ষিত বনভূমি এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় আব্দুল মতিন নামে এক ব্যক্তিকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। সম্প্রতি অভিযান চালিয়ে তাকে ঘটনাস্থলেই ১০ দিনের বিনাশ্রম কারাদ- দেওয়া হয়। দ-প্রাপ্ত আব্দুল মতিন সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার চাটিবহর গ্রামের সোনা মিয়ার ছেলে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম বলেন, সংরক্ষিত বনভূমি ও সরকারি সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে বালু-পাথর উত্তোলনকারীদের ছাড় দেওয়া হবে না।