গজারিয়া সংবাদদাতা : মুন্সীগঞ্জের গজারিয়া ও চর কিশোরগঞ্জ নৌ-রুটে ইজারা দ্বন্দ্বে নৌ-চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়।

এতে ভোগান্তিতে পরেছেন এইচএসসি একাধিক পরিক্ষার্থী ও মুন্সীগঞ্জ গামী বিভিন্ন চাকরিজীবি এবং সাধারণ মানুষ ।

জানা যায়, দীর্ঘ বছর ধরে মেঘনা নদীর গজারিয়া অংশের ট্রলার ঘাটের ইজারা দিয়ে আসছে গজারিয়া উপজেলা প্রশাসন। একদিকে মেঘনা নদীর চর-কিশোরগঞ্জ অংশে ট্রলার ঘাট ইজারা দেয় নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা প্রশাসন। আর অপরদিকে নদীর গজারিয়া অংশে থাকা লঞ্চঘাটটি ইজারা দেয় বিআইডব্লিউটিএ। তবে ১ জুলাই থেকে চর কিশোরগঞ্জ ট্রলার ঘাটটি ইজারা দেয় বিআইডব্লিউটিএ। এদিকে চর কিশোরগঞ্জ ঘাটের ইজারাদার নদীর দুই পাশের ট্রলার ঘাট থেকে ইজারা তোলার ঘোষণা দিলে বিষয়টি নিয়ে সমস্যার সৃষ্টি হয়।

এ বিষয়ে গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম জানান, খবর পেয়ে ঘটনার স্থলে গিয়ে উভয় পক্ষের লোকজনের সঙ্গে কথা বলে ট্রলার চালু করার নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের জন্য আজ দুপুরে উভয় পক্ষকে গজারিয়া উপজেলা পরিষদে বসার পর বিস্তারিত জেনে অতীতে যে ভাবে ইজারা দেয়া হয়েছে সে ভাবেই টাকা উত্তলন করতে নির্দেশ দেয়া হয়েছে বলে জানানো হয়।