কুমারখালী (কুষ্টিয়া) সংবাদদাতা : বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল কুষ্টিয়া ইউনিটের উদ্যোগে সিরাতুন্নবী সা. উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৫ সেপ্টেম্বর বৃহম্পতিবার বিকেলে কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতি হলরুমে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল কুষ্টিয়া ইউনিটের সভাপতি আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম। প্রধান আলোচক ছিলেন কুষ্টিয়া-০৩ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি মাওলানা আমির হামজা।

মাহফিলে বক্তারা রাসুলুল্লাহ সা.-এর জীবনাদর্শ তুলে ধরেন এবং ব্যক্তিগত ও সামাজিক জীবনে তা অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, রাসুলুল্লাহ সা. এর শিক্ষা বাস্তবায়নের মাধ্যমেই একটি শান্তিপূর্ণ ও ন্যায়-ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব। অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।