শার্শা (যশোর) সংবাদদাতা : যশোরের শার্শায় বজ্রপাতে এক ব্যক্তি নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার দুপুরে শার্শা উপজেলার কন্যাদাহ গ্রামের কানিপাড়ায়। বর্জ্রপাতে নিহত ব্যাক্তি মোঃ আইয়ুব আলী (২৮)। সে কন্যাদাহ কানিপাড়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে। নিহতের স্বজনেরা জানান, রোববার দুপুরে আইয়ুব আলী তাদের বাড়ির পাশের মাঠে গরু ও ছাগল খাওয়াচ্ছিল । এমন সময় হঠাৎ করে আকাশে বিদ্যুৎ চমকালে আইয়ুব হোসেনের মাথায় বর্জ্রপাত পড়ে ঘটনা স্থলেই সে মারা যায়।
এ ব্যাপারে জানতে চাইলে শার্শা থানার অফিসার ইনচার্জ কে এম রবিউল ইসলাম ঘঁনার সত্যতা শিকার করে বলেন এ ঘটনায় শার্শা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।