হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা : হাটহাজারী থানা পুলিশের বিশেষ অভিযানে ৬০০ লিটার দেশীয় চোলাই মদসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে ফতেপুর ইউনিয়নের ইসলামিয়া হাট এলাকার মজলিশের দীঘির পাড়স্থ চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের পূর্ব পার্শ্ব থেকে একটি পিকআপ গাড়ি আটক করা হয়। এ সময় গাড়িতে থাকা ৬০০ লিটার দেশীয় চোলাই মদসহ দুইজনকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন হাটহাজারী থানার অফিসার ইনচার্জ (ওসি)। এছাড়াও, থানা পুলিশের পৃথক অভিযানে নিয়মিত মামলার আরও এক আসামিকে গ্রেফতার করা হয়।