গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা : ‘শিশু থেকে প্রবীণ পুষ্টিকর খাবার সর্বজনীন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য রর্্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ মে) সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল হামিদ এর সভাপতিত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কার্যালয়ের হল রুমে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন করা হয় এবং জাতীয় পুষ্টি খাতে সরকারের গৃহিত কার্যক্রম, অর্জন চ্যালেঞ্জসমূহ মোকাবেলার উপায় শিশু ও পুষ্টি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান আয়োজিত এবং ৫০ শয্যা বিশিষ্ট গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর বাস্তবায়নে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, ডাঃ মাহমুদুর রহমান, ডাঃ ইছাহাক আলী আযাদ, উপজেলা শিক্ষা অফিসার ইসাহাক আলী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আহমেদ, রহনপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুল্লাহ আল মামুন নাহিদ, গোমস্তাপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি নূর মোহাম্মদ, গোমস্তাপুর স্মার্ট প্রেস ক্লাবের সভাপতি ডাঃ আব্দুল ওয়াদুদ, সাধারণ সম্পাদক সামিরুল ইসলাম, গোমস্তাপুর স্বাধীন প্রেস ক্লাবের সভাপতি আলাউদ্দিন পারভেজ, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সাংবাদিক শাহীন আলম সহ চিকিৎসক, নার্স উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাঃ আব্দুল হামিদ বলেন, জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্যাপন উপলক্ষ্যে পুষ্টি বার্তা নির্ধারণ করা হয়েছে। এসব নির্ধারিত বার্তাসমূহ হলো- পুষ্টিমানে সমৃদ্ধ খাবার গ্রহণ করুন; খাদ্য উৎপাদন, পরিবহন, সংরক্ষণ ও রান্নায় পুষ্টিমান এবং নিরাপত্তা বজায় রাখতে সচেষ্ট থাকুন; খাবারে চিনি ও লবণের মাত্রা সীমিত রাখুন; অতিরিক্ত ভাজা, তৈলাক্ত খাবার ও ফাস্টফুড বর্জন করুন; শিশুদেরকে অতিপ্রক্রিয়াজাত পানীয় ও খাবার গ্রহণ থেকে বিরত রাখুন; শিশুর বৃদ্ধির বিকাশ এবং শারীরিক গঠনের জন্য প্রতিদিন ১টি করে ডিম এবং নির্দিষ্ট পরিমাণ আমিষ জাতীয় খাবার দিন; পরিবারের প্রবীণ সদস্যদের পুষ্টিকর খাবার নিশ্চিত করুন; প্রতিদিন অন্তত একবেলা ডিম, দুধ বা আমিষ জাতীয় খাবার খান, শক্তি, সামর্থ্য ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য আহ্বান জানান।
বাগাতিপাড়া (নাটোর)
“শিশু থেকে প্রবীণ-পুষ্টিকর খাবার সর্বজনীন “ প্রতিপাদ্য নিয়ে নাটোরের বাগাতিপাড়ায় সপ্তাহ ব্যাপী জাতীয় পুষ্টি সপ্তাহের কার্যক্রম শুরু হয়েছে।
পুষ্টি সপ্তাহ উপলক্ষে বুধবার বেলা ১১টায় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে হাসপাতাল চত্বরে র্যালি শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (স্বাস্থ্য গাঁথা) হল রুমে শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফাকেহা জাবিনের সঞ্চালনায় ও উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তার সূচনা মনোহারা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হা-মীম তাবাসসুম প্রভা।
এ সময় সভায় উপস্থিত থেকে বিভিন্ন খাদ্যে পুষ্টি ও সুস্থ শরীর গঠনের জন্য প্রয়োজনীয় খাদ্য গ্রহণ ও পরিহার্যের ব্যাপারে বক্তব্য রাখেন, বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান,কৃষি অফিসার ভবসিন্ধু রায়, প্রানী সম্পদ কর্মকর্তা আবু হায়দার, মৎস কর্মকর্তা এস এম মাহমুদুল হাসান ,প্রাথমিক শিক্ষা অফিসার ড. সাবরিনা আনাম,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গাইনি চিকিৎসক ডাঃ খন্দকার মাহবুব জান্নাত।
উক্ত অনুষ্ঠানের সভাপতি উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তার সূচনা মনোহারা বলেন,মেধাবী জাতি গঠনে শিশুসহ দেশের সকল জনগোষ্ঠীর পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে গর্ভবতী মায়েদের বিনামূল্যে জিংক ট্যাবলেট সরবরাহশিশুদের ভিটামিন এ ক্যাপসুল ও কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হচ্ছে। পুষ্টিকর ও ভারসাম্যপূর্ণ এবং ভেজালমুক্ত খাবার নিশ্চিত করতে জনসচেতনতা সৃষ্টিতে সকলকে সমন্বিতভাবে কাজ করে যেতে হবে।
সপ্তাহ ব্যাপী পুষ্টি সপ্তাহের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে সকল উপজেলা পর্যায়ে ধর্মীয় প্রতিষ্ঠানে পুষ্টি বার্তা পৌঁছনো, এতিমখানা ও মাদ্রাসায় পুষ্টিকর খাবার প্রদান,স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে সেবা গ্রহিতা, কৈশর ও প্রবীণ জনগোষ্টীর কাছে পুষ্টি বার্তা প্রদান এবং শিক্ষার্থীদের জন্যে পুষ্টি কুইজ প্রতিযোগিতা আয়োজন ও পুষ্টি সমন্বয় সভায় পুরষ্কার বিতরণ।
এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,ছাত্র/ছাত্রী, ইসলামি ফাউন্ডেশনর প্রতিনিধি, বিভিন্ন ধর্মীয় নেতা,ও স্থানীয় সাংবাদিকবৃন্দের মাঝে পুষ্টি সপ্তাহ ব্যাপি যে সকল কার্যক্রম অনুষ্ঠিত হবে তা ধারাবাহিকভাবে বর্ণনা করা হয়।
আলোচনা সভা শেষে পুষ্টি বিষয়ে চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ করা হয়।
নান্দাইল (ময়মনসিংহ)
ময়মনসিংহের নান্দাইলে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর বাস্তবায়নে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৫ এর শুভ উদ্বোধন করা হয়েছে। "শিশু থেকে প্রবীণ পুষ্টিকর খাবার সর্বজনীন" এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (২৮ মে) সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫ শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীমা সুলতানার সভাপতিত্বে পুষ্টি সপ্তাহের আলোচনা সভা ও র্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার, উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্যবৃন্দ, সাংবাদিকবৃন্দ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক -শিক্ষার্থীবৃন্দ।