টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা : কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফের ভূমিহীনদের দেওয়া সরকারি উপহারের ঘরের বাসিন্দারা পানিবন্দি হয়ে পড়েছে। শুক্রবার (২০ জুন) বিকাল ৩টারদিকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের মিনাবাজার এলাকার আশ্রয়ণপ্রকল্পের ঘরের বাসিন্দারা পানিবন্দি হয়।
প্রতিবছর বর্ষা মৌসুমে এসব ছিন্নমূল অসহায় পরিবারগুলো পানিবন্দি হয়ে পড়ে। এতে করে অসহায় -গরিব মানুষগুলোর তিলেতিলে জমালো বিভিন্ন আসবাবপত্র পানিতে নষ্ট হয়ে যায়।
মিনাবাজার আশ্রয়ণপ্রকল্পের ২৪ নম্বর ঘরের বাসিন্দা নুর আলী জানান, বিগত সরকারের ঠাঁই হিসেবে ঘরগুলো পেয়েছি। তিন বছর আগে। সেই থেকে এ পর্যন্ত প্রতি বছর বর্ষাকালে আমাদের ঘরে পানি ঢুকে অনেক আসবাবপত্র নষ্ট হয়ে যায়। বর্ষাকাল আসলেই আমাদের মধ্যে আতংক বিরাজ করে। ঘরের ভেতরে পানির ঢুকার ভয়ে বর্ষাকালে ঘুমোতে পারিনা । সংশ্লিষ্ট প্রশাসনের কাছে স্থায়ী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান আশ্রয়কেন্দ্রের বাসিন্দারা ।
এবিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ এহসান উদ্দিন এর কাছে জানতে চাইলে বলেন, বিষয়টি শুষ্ক মৌসুমে জানতে পারলে ভালো হতো। তারপরও পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হবে । খুব শিগগিরই একটা প্রজেক্ট এর মাধ্যমে পানি নিষ্কাশনের স্থায়ী সমাধান করা হবে।