গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর ও গাজীপুর -৩ এর জামায়াত মনোনিত এমপি প্রার্থী ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেছেন, ৭১ থেকে ২৪ সাল দীর্ঘ সময়ে বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখেছিল যে, একটি দুর্নীতিমুক্ত দেশ গড়ার জন্য।

কিন্তু যারাই ক্ষমতায় ছিল তারা বৈষম্য দূর করতে পারেনি। মানুষের শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি, শ্রমিকদের মর্যাদা রক্ষা করতে পারে নাই, সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে পারেনি।

শনিবার বিকেলে শ্রীপুর উপজেলার মুলাইদ মধ্যেপাড়া পাঠান বৈঠকে তেলিহাটি ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি জুবায়ের সরকারের সভাপতিত্বে ও সেক্রেটারি খায়রুল বাশারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এ সময় আরো বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মোস্তাফিজুর রহমান খান, উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যক্ষ আবুল কালাম আজাদসহ স্থানীয় নেতৃবৃন্দ।