বটিয়াঘাটা সংবাদদাতা : উপজেলা অডিটরিয়াম হলরুমে ২০২৪ সালের জুলাই বিল্পবের স্মৃতিকে ধারণ করে সমাজ গঠনের লক্ষ্যে তফাৎ গ্রহণ অনুষ্ঠান সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হোসনেয়ারা তান্নি, সমাজসেবা কর্মকর্তা নিগার সুলতানা অনুষ্ঠানটি পরিচালনা করেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এমও অভিজিৎ মল্লিক, মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত, অফিসার ইনচার্জ মোস্তফা খাইরুল বাশার, খাদ্য গুদাম কর্মকর্তা সাবরিনা আক্তার, এস আই আসমা আক্তার, প্রবীণ সাংবাদিক অধ্যাপক এনায়েত বিশ্বাস, কবির আহমেদ খান, বটিয়াঘাটা প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম, সোহরাব হোসেন মুন্সী , সাংবাদিক ইমরান হোসেন সুমন, ইমরান, আসাদুজ্জামান উজ্জ্বল, আলমগীর হোসেন , ছাত্র প্রতিনিধি সুমন গাজী আখি রায়। প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন জুলাই অবুত্থান স্মৃতিতে গাঁথা, অসংখ্য ছাত্র জনতার রক্তের বিনিময়ে দেশকে এক ক্রান্তিকাল থেকে উদ্ধার করে আলোর পথ দেখিয়েছে। আমরা আরেকটি বিজয় অর্জন করেছি। এই স্মৃতিকে ধরে রেখে আমাদেরকে শপথ করতে হবে। সমাজ থেকে সকল বৈষম্য দূর করে দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত দেশ গড়ার লক্ষে আমাদেরকে কাজ করতে হবে।
আত্রাই (নওগাঁ) “সামাজিক নিরাপত্তার প্রত্যয়ে” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারাদেশের মতো নওগাঁর আত্রাইয়ে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা ও মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল হাসান।
তিনি বলেন, জুলাই আন্দোলনের শক্তিকে বুকে ধারণ করে নিজের স্বার্থে নয় নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যেতে হবে। সেইসাথে দেশের জনসংখ্যার প্রাই অর্ধেক নারীকে পিছনে ফেলে রেখে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব না। তাই নারীদের সুরক্ষা, শিক্ষা এবং নিরাপত্তার ব্যাপারে আমাদের সবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
এসময় পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খবিরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেন, সমাজ সেবা অফিসার সোহেল রানা, যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন, আইসিটি অফিসার ফয়সাল আলম, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠানে জুলাইয়ে শহীদ পরিবারকে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়।
অনুষ্ঠানে জুলাই আন্দোলনের উপর প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে শপথ বাক্য পাঠ করা হয়। অনুষ্ঠান শেষে উপজেলা শুরের মোহনার শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এছাড়া দিবস উপলক্ষে সামাজিক নিরাপত্তার প্রত্যয়ে উপজেলা সমাজ সেবা ও মহিলা বিষয়ক অফিস সেবা মেলার আয়জন করে।
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা : কিশোরগঞ্জের পাকুন্দিয়া “জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ পাঠ ও আলোচনা সভা” অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি পাকুন্দিয়া উপজেলা পরিষদ হলরুমে। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে আলোচনা সভা” অনুষ্ঠিত হয়।
পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ বিল্লাল হোসেন সভাপতিত্বে সার্বিক পরিচালনা করেন পাকুন্দিয়া, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শাজাহান। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নূরে ই আলম, উপজেলা কৃষি অফিসার মো: নুরে আলম, পাকুন্দিয়া মহিলা বিষয়ক কমকর্তা স্বপন কুমার দও পাকুন্দিয়া উপজেলা যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান (মাসুদ), উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক পাকুন্দিয়া পৌর সভায় ভারপাপ্ত মেয়র, আঃ কদ্দুছ,পাকুন্দিয়া পৌর বিএনপি সভাপতি এস,এম মিনহাজ উদ্দিন, বিভিন্ন স্কুলে শিক্ষকগণ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা বিভিন্ন রাজনৈতিক দলের প্রধান , সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, “সমাজে ন্যায়বিচার, মানবিকতা ও সহনশীলতা প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এ সময় ‘সামাজিক বিধানমান ঠিক রাখি’ এই স্লোগানে সবাই শপথ নেন সমাজে ইতিবাচক পরিবর্তনের জন্য কাজ করার। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং সমাজ পরিবর্তনে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের শপথ গ্রহণ করেন।
ফুলতলা : জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ পাঠ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শনিবার সকালে ফুলতলা উপজেলা হাবিবুর রহমান মিলনায়তনে ইউএনও তাসনীম জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজসেবা কার্যালয় ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় সভা পরিচালনা করেন মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা মজুমদার ও সমাজসেবা অফিসার আবিদা আফরিন। উপস্হিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া সুলতানা, মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী জাফর উদ্দিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা বেগম, আইসিটি অফিসার অজয় কুমার পাল, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সেলিনা খাতুন, বীজ কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, আনছার ভিডিপি কর্মকর্তা সালমা বেগম, প্রেসক্লাব সভাপতি তাপস কুমার বিশ্বাস, সহ-সভাপতি মোঃ নেছার উদ্দিন, সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান প্রমুখ। সভায় বিআরডিবি কর্মকর্তা মোঃ তরিকুল হোসেন, নির্যাতিত সাংবাদিক শামসুল আলম খোকন ও নির্যাতিত ছাত্র কাজী নিরব হোসেন বক্তৃতা করেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পারফরমেন্স বেজড গ্রান্টস ফর স্কিম, এসইডিপি এর আওতায় খুলনা জেলা শিক্ষা অফিস ও ফুলতলা উপজেলা শিক্ষা অফিসের যৌথ আয়োজনে শনিবার বেলা ৩টায় উপজেলা অডিটোরিয়ামে ২০২২-২৩ সালে পাশকৃত এসএসসি ও এইচএসসি সমমান পরীক্ষার কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার তাসনীম জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কলেজ ও প্রশাসন উইং পরিচালক প্রফেসর বি এম আব্দুল হান্নান। বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর খুলনা অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মোঃ আনিস আর রেজা, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের বিদ্যালয় পরিদর্শক ড. মোঃ কামরুজ্জামান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর খুলনা অঞ্চলের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মোঃ কামরুজ্জামান, খুলনা জেলা শিক্ষা অফিসার এস এমন ছায়েদুর রহমান।
ঈদগাঁও (কক্সবাজার) সংবাদদদাতা : জুলাই বিপ্লবে নিহত দুই শহীদের স্মরণে বিশাল স্মরণ সভার আয়োজন করা হয়েছে। শহিদ নুরুল আমিন স্মৃতি সংসদ এর উদ্যোগে ২৫ জুলাই বিকালে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় নুরুল মুস্তফার পিতা শফিউল আলমের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শহিদ নুরুল আমিনের পিতা ছৈয়দ নুর। কক্সবাজার জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার আহমেদ পিয়ার, কক্সবাজার সদর-রামু-ঈদগাঁও আসনে জামায়াত মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী শহিদুল আলম বাহাদুর, ঈদগাঁও উপজেলা জামায়াত সেক্রেটারি মাওলানা নুরুল আজিম, যুব-বিভাগ সভাপতি মাওলানা সরওয়ার কামাল, জামায়াত নেতা মহি উদ্দিন, জুলাই যোদ্ধা হিজবুল্লাহ জাহান মায়ার, এড. এসকে ফারুকী, আব্দু রহিম, স্থানীয় মেম্বার জুবাইদ উল্লাহ জুয়েল, বিএনপি নেতা দিদারুল ইসলাম, জুলাই বিপ্লবে আহত বেলাল উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন জুলাই অভ্যুত্থানে শহিদ ও আহতদের পরিবারকে শুধু স্বীকৃতি কিংবা অনুদান দিয়ে শেষ করলে হবে না। তাদের পরিবারকে সম্পুর্নভাবে পুনর্বহাল করতে হবে। যাবতীয় সুযোগ-সুবিধা দিতে হবে। কেননা তাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে।
বক্তারা আরো বলেন জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে আর কোন স্বৈরাচার যেনো আসতে না পারে সেই উদ্যোগ নিতে হবে। অন্যতায় শহিদের রক্তের সাথে বেইমানি করা হবে। তাছাড়াও গজালিয়া সডককে নুরুল মুস্তফার নামে এবং নব-নির্মিত গজালিয়া ব্রিজকে শহিদ নুরুল আমিনের নামে নামকরণ করার দাবী তুলেন বক্তারা।
ঠাকুরগাঁও সংবাদদাতা : জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদদের দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জুলাই যোদ্ধা সংসদ। গত ২৫ জুলাই বিকেলে ঠাকুরগাঁও শহরের চৌরাস্তায় ঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, জুলাই বিপ্লবের এক বছর অতিবাহিত হলেও সরকার এখনো জুলাই সনদ ঘোষণা করতে ব্যর্থ হয়েছে। যা ২০২৪ এর জুলাই যোদ্ধাদের প্রতি চরম অবমাননাকর। জুলাই সনদ আমাদের অধিকার,আত্মমর্যাদা এবং বিপ্লবের স্বীকৃতিপত্র। তাই অনতিবিলম্বে এই সরকারকে আগামী ৩০ জুলাইয়ের মধ্যে জুলাই সনদ ও ঘোষণাপত্র জাতীর সামনে প্রকাশ করতে হবে। অন্যথায় জুলাই স্বীকৃতি আদায়ের লক্ষ্যে ঠাকুরগাঁও সহ সারা বাংলাদেশের জুলাই যোদ্ধারা ঢাকা ঘেরাও কর্মসূচি দিতে বাধ্য হবো এবং আমাদের অধিকার আমরা আদায় করে নিবে। কোন অবস্থাতেই জুলাই আন্দোলনে শহীদ, পুঙ্গুত্ব বরণকারী এবং আহতদের ত্যাগ আমরা বৃথা যেতে দেবো না।
মানববন্ধনে ঠাকুরগাঁও জুলাই যোদ্ধা সংসদের আহবায়ক আবু রায়হান অপু, মনির হোসেন, তোফাজ্জল হোসেনসহ জুলাই আন্দোলনের সদস্যরা উপস্থিত ছিলেন।
নওগাঁ : জুলাই বিপ্লব ২০২৪ উপলক্ষে শহীদ পরিবারকে সম্মাননা প্রদান উপলক্ষে নওগাঁয় জামায়াতে ইসলামী মহিলা বিভাগের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ঐতিহাসিক জুলাই বিপ্লব ২০২৪ স্মরণে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগ, নওগাঁ জেলা শাখার উদ্যোগে আজ সকাল ১০টায় একটি স্থানীয় কমিউনিটি সেন্টারে এক হৃদয়স্পর্শী আলোচনা সভা ও শহীদ পরিবারকে সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী মহিলা বিভাগের নওগাঁ জেলা সেক্রেটারি হাবিবা সুলতানা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রাকিব এবং বিশেষ অতিথি ছিলেন জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আ স ম সায়েম।
উক্ত অনুষ্ঠানে জুলাই বিপ্লবের নওগাঁ জেলার শহীদদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন এবং তাদের হাতে সম্মাননা স্মারক ও উপহার তুলে দিয়ে তাঁদের আত্মত্যাগের প্রতি সম্মান ও শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
বক্তারা বলেন, “এই পরিবারগুলোর ত্যাগ ও ধৈর্য ইসলামী আন্দোলনের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়ের সূচনা করবে এবং শহীদদের রক্ত ও সংগ্রাম আমাদের প্রেরণার উৎস হয়ে থাকবে।”
অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত মহিলা নেত্রী ও সাথীদের উপস্থিতিতে আবেগঘন পরিবেশ তৈরি হয়। বক্তারা শহীদদের আদর্শ বুকে ধারণ করে ভবিষ্যৎ প্রজন্মকে ন্যায়ের পথে চলার আহ্বান জানান।
উক্ত অনুষ্ঠানের শেষপর্বে জুলাই বিপ্লবের প্রেক্ষাপট ও শহীদদের স্মৃতি নিয়ে একটি ডকুমেন্টারি ভিডিও প্রদর্শন করা হয়। যা উপস্থিত সবার মাঝে গভীর আবেগ ও সচেতনতা সৃষ্টি করে।
অনুষ্ঠান শেষে দোয়ার মাধ্যমে শহীদদের রুহের মাগফিরাত এবং ইসলামী আন্দোলনের বিজয়ের জন্য দোয়া করা হয়।
মহেশখালী (কক্সবাজার) : মহেশখালীতে জুলাই পুর্ণজাগরণে সমাজ গঠনে শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৬ই জুলাই সকাল ১০টায় মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হেদায়েত উল্ল্যাহর সভাপতিত্বে উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ দিদার আলমের পরিচালনায় অনুষ্ঠিত হয়। মহেশখালী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্টিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মহেশখালী উপজেলা কৃষি অফিসার মোঃ আনোয়ার হোসেন, মহেশখালী উপজেলা নির্বাচন অফিসার বিমলেন্দু কিশোর পাল, মহেশখালী থানার এসআই আবু জাহের, মহেশখালী প্রেসক্লাবের সভাপতি মোঃ জয়নাল আবেদীন , মহেশখালী উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব আনোয়ার পাশা, মহিলা বিষয়ক অধিদপ্তরের শারমিন আক্তার বিউটি, উপজেলা পরিষদ জামে মসজিদের সহকারী ইমাম মাওলানা হাবিব উল্লাহ। এছাড়াও উপজেলা প্রশাসনের কর্মকর্তা জনপ্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণীর পেশার লোকজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ১৬ জন ভিক্ষুকদের পুর্নবাসন, প্রতিবন্ধীদের সূবর্ণ নাগরিক কার্ড ২টি হুইল চেয়ার, অনগ্রসর জনগোষ্ঠীর ভাতার স্মার্ট কার্ড সহ ৪টি এতিমখানায় চেক বিতরণ করা হয়।
লালপুর (নাটোর) সংবাদদাতা : নাটোরের লালপুর উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান ও সেবা মেলা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী সেবা মেলা ও লাখো কণ্ঠে শপথ পাঠ সহ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কেন্দ্রীয় অনুষ্ঠান সমুহের সাথে ভিডিও কনফারেন্সিং এ সংযুক্ত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী হাসানের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা অফিসার মোঃ নাজমুল খাঁ এর তত্ত্বাবধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার প্রীতম কুমার হোড়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা সুলতানা, একাডেমিক সুপারভাইজার সাদ আহমদ শিবলী, উপজেলা আনসার ভিডিপি অফিসার মোছাঃ আরজু খাতুন সহ বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দলের নেতা ও সাংবাদিক গণ।