সাঁথিয়া (পাবনা) সংবাদদাতা : পাবনার সাঁথিয়া পৌরসভার ভবানী পুর গ্রামে এক গরীর কৃষকের ২টি গরু চুরির ঘটনা ঘটেছে। সোমবার (১৬ জুন) রাত ১ টার পর সাঁথিয়া পৌরসভার ভবানী পুর গ্রামের আবু বক্কার মন্ডলের বাড়িতে এ ঘটনা ঘটে। চুরি হওয়া গরুগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা বলে জানান, কৃষকের পরিবার। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যায় কৃষক আবু বক্কার মাঠ থেকে গরু এনে গোয়াল ঘরে রাখেন।

পরে বাড়ির সদস্যদের নিয়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পরেন তিনি। তাদের ধারণা রাত সাড়ে ১২ টার পর যেকোনো এক সময় তাদের গোয়াল ঘর থেকে সংঘবদ্ধ চোরচক্র ১টা গাভী ও ১টা বকনা গরু নিয়ে পালিয়ে যায় তারা।

ভুক্তভোগী কৃষক আবু বক্কার মন্ডল জানান, সকালে ঘুম থেকে উঠে গোয়াল ঘর থেকে গরু বের করতে গিয়ে দেখেন তার ২টি গরু নাই। চুরি হওয়া এসব গরুর আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা। সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আব্দুল লতিফ বলেন, এ ব্যাপারে আমরা কিছু জানিনা।