সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়ন যুব বিভাগের আয়োজনে ৯টি ওয়ার্ডের অংশগ্রহণে ৮ দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১১ জুলাই) বিকালে আটুলিয়া ফুটবল মাঠে ইউনিয়ন যুব বিভাগের সভাপতি হাফেজ আব্দুল্লাহ জাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব বিভাগের সভাপতি অধ্যক্ষ সাঈদী হাসান বুলবুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মাহবুবুর রহমান, সাবেক ইউপি সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ কামাল, আটুলিয়া ইমাম সমিতির সভাপতি হাফেজ রেজাউল করিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

টুর্নামেন্টে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের দল অংশগ্রহণ করে। ফাইনাল খেলায় ১নং ওয়ার্ড চ্যাম্পিয়ন এবং ৫নং ওয়ার্ড রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরো আয়োজনে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি ও উচ্ছ্বাসে মাঠ প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। দর্শকরা খেলা উপভোগ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।