বাগমারা (রাজশাহী) সংবাদদাতা: রাজশাহীর বাগমারা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নজির উদ্দিন (৬২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহতের নজির উদ্দিন উপজেলার বাসুপাড়া ইউনিয়নের দেউলিয়া গ্রামের বাসিন্দা। নিহতের লাশ গত শনিবার দুপুরে জানাযা শেষে নিজ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।

এলকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, কৃষক নজির উদ্দিন গত শুক্রবার দিনের কোন এক সময়ে বাড়ির সাধারণ কোন এক কাজে ছাদে উঠে। সন্ধ্যা নাগাদ তাকে না দেখতে পেয়ে বাড়ির লোকজন খোঁজাখুজি করতে থাকে। পরে ছাদের উপরে বিদ্যুতের তারের সংস্পশে মৃত অবস্থা তাকে দেখতে পায়। ধারণা করা হচ্ছে, বাড়ির উপর দিয়ে বয়ে যাওয়া বিদ্যুতের তারের লিকেজে (ফোটো) হাত পড়ায় তিনি বিদ্যুৎপৃষ্ট হয়েছেন।

এ ঘটনায় বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, দুর্ঘটনা জনিত বিদ্যুতের তারের সংস্পর্শে নিহতের বিষয় অবগত হযেছেন। ওই ঘটনায় কোন বাদি না হওয়ায় নিহতের লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।