সিরাজগঞ্জ সংবাদদাতা : ‘ঈদের দিনে এক হয়ে যাই সব ব্যবধান ভুলে, এই জনপদ হেসে উঠুক তাকওয়ারই গুনে’ এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ শহর শাখার আয়োজনে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ জুন ২০২৫) সকালে সিরাজগঞ্জ পৌর ভাষানী মিলনাতনে দিনব্যাপী ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সিরাজগঞ্জ শহর জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল লতিফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমীর মাওলানা শাহীনুর আলম।

সিরাজগঞ্জ শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা মোস্তফা মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি অধ্যাপক শহীদুল ইসলাম, সিরাজগঞ্জ সদর উপজেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট নাজিম উদ্দিন,ইসলামী ছাত্রশিবির ময়মনসিংহ কৃষিবিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সাবেক সদস্য রাকিব হাসান সজল, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি অ্যাডভোকেট সাইদুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সেক্রেটারি অ্যাডভোকেট রফিকুল ইসলাম সেলিম, শহর শিবিরের বর্তমান সভাপতি মো. শামীম রেজা, জেলা সভাপতি আলহাজ উদ্দিন। ইসলামী ছাত্রশিবির সিরাজগঞ্জ শহর শাখার সাবেক সভাপতিদের মধ্যে মীর রহমতুল্লাহ লিটন, মো. শরিফুল ইসলাম, মো. রুহুল আমিন, মো. আরিফুল ইসলাম, মো. শাহাদত হোসেন প্রমূখ ।

অনুষ্ঠানে ইসলামী ছাত্রশিবিরের বিপুল সংখ্যক সাবেক দায়িত্বশীল নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সিরাজগঞ্জ ব্যতিক্রম সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের শিল্পীবৃন্দ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন।

তালা (সাতক্ষীরা) : ৯ জুন সোমবার বাংলাদেশ জামায়াতে ইসলামি ০৬ নং তালা সদর শাখার উদ্যোগে ঈদ পরবর্তী ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয় তালা সদর ইউনিয়ন পরিষদ চত্বরে। বিকাল থেকে শুরু হয়ে রাত নয়টা পর্যন্ত অনুষ্ঠান চলে। সদর ইউনিয়নের আমির মো: মজিবর রহমানের সভাপতিত্বে ও সদর ইউনিয়ন শাখার সেক্রেটারী ওয়াহেদুজ্জামান রিপন এর পরিচালনায় আনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতের ইসলামীর সাতক্ষীরা জেলার নায়েবে আমির ডাক্তার মাহমুদুল হক, তালা উপজেলা আমির মাওলানা মফিদুল্লাহ, ০৭ নং ইসলামকাটী ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, উপজেলা যুব জামায়াতের সভাপতির মোস্তাাফিজুর রহমান রেন্টু, সদর ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডের আমির এড, মশিয়ার রহমান প্রমুখ। অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন সদর ইউনিয়ন সেক্রেটারী মাওলানা আবদুল কুদ্দুস, সবশেষে উপস্হিত সকলকে খাবার পরিবেশন করা হয়।

জামালপুর সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামী মেলান্দহ উপজেলা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ৯ জুন সকালে উপজেলার সদর ইসলামিয়া ফাজিল মাদরাসায় অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী মেলান্দহ উপজেলা শাখার আমির মো. ইদ্রিস আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর জেলা আমীর মাও. মুহাম্মদ আব্দুস সাত্তার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জামায়াতের সাবেক উপজেলা আমির ও মেলান্দহ মাদারগঞ্জ আসনের এমপি পদপ্রার্থী অধ্যাপক মাও. মো.মুজিবুর রহমান আজাদী, জামায়াতের জেলা কর্ম পরিষদ সদস্য মো. রশিদুজ্জামান, মেলান্দহ উপজেলা নায়েব আমির মাও. মো. শফিকুল ইসলাম, পৌর আমীর শরাফত আলী ফারাজী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জামালপুর জেলা শাখার সেক্রেটারী মো. মামুনুর রশিদ সিদ্দিকী, জেলা আইনজীবী সমিতির সহ সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুল্লাহ আল মোতি, শিবিরের জেলা সভাপতি মো. আবুবকর সিদ্দিক প্রমুখ।

পত্নীতলা (নওগাঁ) : ৪৭-নওগাঁ-২ দুই আসন (পত্নীতলা-ধামুরহাট) সাবেক ও বর্তমান শিবিরের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ জুন) সকালে ঈদ-উল-আজহা উপলক্ষে পত্নীতলা উপজেলা চত্বরে মডেল মসজিদ এক আনন্দঘন পরিবেশে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বর্তমান ইসলামী ছাত্রশিবিরের নওগাঁ জেলা শাখার সেক্রেটারী আব্দুর রাকিবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সহকারী পরিচালক রাজশাহী অঞ্চল অধ্যাপক রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার আমির ও মান্দা আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী খ. ম. আব্দুর রাকিব, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নওগাঁ জেলা শাখা নায়েবে আমির (পত্নীতলা-ধামুরহাট) জামায়াত মনোনীত সংসদ সদস্য পদ প্রাথী ইন্জিনিয়ার মো: এনামুল হক।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য জামায়াত ইসলামী নওগাঁ জেলা শাখার নায়েবে আমির এবং নওগাঁ পৌরসভার জামায়াত মনোনীত মেয়র পদ প্রার্থী অধ্যাপক মহিউদ্দিন।

প্রধান অতিথি অধ্যাপক রফিকুল ইসলাম তার বক্তব্যে বলেনÑআল্লাহর সাহায্য, জনগণের ভালোবাসা ও দোয়ার মাধ্যমে আমরা ধাপে ধাপে এগিয়ে যাচ্ছি। এই ঈদ পুনর্মিলনী প্রমাণ করে আমাদের এই পথচলায় শিবিরের মধ্যে ভ্রাতৃত্ব ভালোবাসা অটুট থাকবে ইনশাআল্লাহ। সাধারণ মানুষের আস্থা ও সম্পৃক্ততা ক্রমেই দৃঢ় হচ্ছে। এ মিলনমেলা আমাদের পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও দ্বীনি দায়িত্ববোধকে আরও জোরদার করেছে।

কালিগঞ্জ (সাতক্ষীরা) : কালিগঞ্জ উপজেলায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উপজেলা শাখার সাবেক ও বর্তমান দায়িত্বশীলদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কালিগঞ্জ সরকারি কলেজের অডিটোরিয়ামে জেলা ছাত্রশিবিরের অফিস সম্পাদক মো: নাজমুল হোসেনের সঞ্চালনায় ও সাতক্ষীরা শহর শাখার সেক্রেটারি মেহেদী হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি মো: আমিরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে সাতক্ষীরা জেলা শাখার জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সাতক্ষীরা জেলা ছাত্রশিবিরের সভাপতি ইমামুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা ওহাব সিদ্দিকী, সাতক্ষীরা জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি কাজী মুজাহিদুল ইসলাম, সাবেক জেলা সভাপতি আব্দুল গফফার, কালিগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, সহকারী সেক্রেটারি মাওলানা আনোয়ারুল ইসলাম, জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মো: জুবায়ের হোসেন, কালিগঞ্জ পশ্চিম ছাত্রশিবিরের সভাপতি রবিউল ইসলাম ও পূর্ব সভাপতি আজহারুল ইসলাম সহ সাবেক সভাপতি ও উপজেলার বিভিন্ন পদে দায়িত্বশীল বৃন্দ উপস্থিত ছিলেন।

শ্রীমঙ্গল (মৌলভীবাজার): মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৩নং সদর ইউনিয়নে পশ্চিম ভাড়াউড়া গ্রামের উদ্যোগে গতকাল মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় পশ্চিম ভাড়াউড়া শাহী ঈদগাহ ময়দানে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান পশ্চিম ভাড়াউড়া গ্রামের বিশিষ্ঠ ব্যাক্তি মো. জর্তিক মিয়ার সভাপতিত্বে ও শ্রীমঙ্গল উপজেলার ক্বারী সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল মুমিনের সঞ্চালনায় ও মাওলানা মো. শাহ-জাহান আলী ও শিব্বির আহমদের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলায়াত করেন মাওলানা মোহাম্মদ মুজাহিদ আলী শিক্ষক, ইছবপুর দাখিল মাদ্রাসা শ্রীমঙ্গল, ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব মো. মুজিবুর রহমান চৌধুরী, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি.এন.পি।

চকরিয়া : চকরিয়া উপজেলা ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান গতকাল বুধবার (১১ জুন) চকরিয়া কোরক বিদ্যাপীঠ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সভাপতি মো. নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক মো. মিসবাহুল করিম। তিনি বলেন, জাতির প্রত্যাশা পূরণে মেধাবীদের ঠিকানা ইসলামী ছাত্রশিবিরের কর্মীদের দূরদর্শী ভূমিকা পালন করতে হবে। এ জন্য প্রয়োজন পড়ালেখার মাধ্যমে ভালো শিক্ষার্থী হওয়া। ইসলামী ছাত্রশিবিরই আজ সেই নৈতিকতা সম্পন্ন ভালো ছাত্র হওয়ার তাগিদ দিচ্ছে।

অনুষ্ঠানে প্রধান মেহমানের বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী মনোনীত চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য প্রার্থী কক্সবাজার শহর জামায়াতের আমির সাবেক ছাত্রনেতা আবদুল্লাহ আল ফারুক। তিনি বলেন, আজকের ছাত্র জনতাকে ভাবতে হবে; স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। আমাদের রক্তে কেনা এই নতুন বাংলাদেশ নতুন মুক্ত স্বাধীন পরিবেশ আমরা কারো কাছে বিকিয়ে দিতে চাই না। এখন স্বাধীনতা রক্ষা করার আন্দোলন চলছে। তাই জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে আগামীর বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে আজকের ছাত্রসমাজকে এগিয়ে আসতে হবে।

সাদুল্লাপুর : বাংলাদেশ জামায়াতে ইসলামী সাদুল্লাপুর উপজেলার শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(১০ জুন) বিকাল ৩ ঘটিকায় মডেল মসজিদে এ ঈদ পুনর্মিলনী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী সাদুল্লাপুর উপজেলা সেক্রেটারি মাও: সিরাজুল ইসলামের সঞ্চালনায়, উপজেলা আমীর মো. এরশাদুল হক ইমনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার রাজনৈতিক সেক্রেটারী গাইবান্ধা-৩(সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির (রাবি) সেক্রেটারি মো. মুজাহিদ ফয়সাল, জেলা সভাপতি ফেরদৌস সরকার রুম্মান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন-বিগত সময়ের কর্মকান্ডে পিছিয়ে পড়া দেশ ও জাতিকে সামনে এগিয়ে নিতে হলে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কোন বিকল্প নেই। সেজন্য নতুন দিগন্তের সূচনার জন্য আগামীতে আলেম উলামার নেতৃত্বে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতে জামায়াতে ইসলামীকে ক্ষমতায় আনতে সমগ্র দেশের ন্যায় গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের প্রত্যেকটি ইউনিয়ন ও গ্রাম পর্যায়ের সকল দায়িত্বশীল নেতাকর্মীদের নিরলস ভাবে কাজ করে যাওয়ার আহ্বান জানান।

করিমগঞ্জ (কিশোরগঞ্জ): জামায়াতে ইসলামী করিমগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে গত সোমবার কার্যালয় মিলনায়তনে নেতা সুধীদের এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আমির মাওলানা আবুল কাশেমের সভাপতিত্ব কিশোরগঞ্জ জেলা এসিটেন্ট সেক্রেটারির মাওলানা আজহারুল ইসলামের সঞ্চালনায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় শূরা সদস্য ও কিশোরগঞ্জ-৩ আসনের সম্ভব্য প্রাথী প্রফেসর কর্নেল (অ.) ডা. জেহাদ খান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী সাবেক উপজেলা আমির ও করিমগঞ্জ ছোবাহানিয়া কামিল মাদরাসা প্রাক্তন অধ্যক্ষ মাওলানা আবদুল বারী রিয়াদী, উপজেলা সাবেক আমির বাংলাদেশ টেলিভিশন নন্দিত ইসলামিক আলোচক অধ্যাপক মাওলানা আজিজুর রহমান, জামায়াতে ইসলামী জেলা আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মুসলেহ উদ্দিন সুমন, আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড.আবু হানিফা,বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কিশোরগঞ্জ জেলা সভাপতি হাসান আল মামুন ও করিমগঞ্জ উপজেলা সভাপতি ওমর ফারুক প্রমুখ।