রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা : নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের শিমুলিয়া বাজারে আগুনে পুড়ে যাওয়া ১০ জন দোকানদারদের মাঝে বাংলাদেশ জামায়াত ইসলামি দুলালপুর ইউনিয়ন শাখার পক্ষ থেকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে। সম্প্রতি শিমুলিয়া বাজারে এক অনুষ্ঠানের মাধ্যমে এ সহযোগিতা প্রদান করা হয়। দুলালপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ বাহার উদ্দিন মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা মোঃ মোস্তাফিজুর রহমান কাওসার। এ সময় আরও উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা পরিষদের

সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রহমান ভূইয়া, উপজেলা জামায়াতে ইসলামীর সুরা সদস্য অধ্যাপক আতাউর রহমান ও মানজুর হোসেন, বাজার কমিটি, সাধারণ দোকানদার ও এলাকার সাধারণত জনগণ।