আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলী আজাদী বলেছেন, যোগ্য শিক্ষকের মৃত্যুতেও শিক্ষা তাদের নাম মুছে যায় না। নাসির উদ্দীনের মতো নিবেদিতপ্রাণ শিক্ষকেরা তাঁদের আদর্শ ও কর্মের মাধ্যমে চিরজীবী হয়ে থাকেন। তাঁর নেতৃত্বে আইআইইউসি স্কুল অ্যান্ড কলেজে যে শিক্ষার ভিত্তি গড়ে উঠেছে, তা আজকের শিক্ষার্থীদের জন্য আলোকবর্তিকা হয়ে আছে।

সম্প্রতি আইআইইউসি স্কুল অ্যান্ড কলেজের সাবেক প্রিন্সিপাল নাসির উদ্দীনের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিওটি সদস্য ও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান অধ্যাপক আহসান উল্লাহ, আইআইইউসি‘র ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান, রেজিস্ট্রার কর্নেল মোহাম্মদ কাশেম, পিএসসি (অবঃ) এবং বোর্ড অব ট্রাস্টিজ সদস্য আনোয়ার সিদ্দিক চৌধুরী।

স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলী আজাদী আরও বলেন, আমরা শুধু একজন শিক্ষককে হারিয়ে শূন্যতা অনুভব করছি না, বরং একজন প্রকৃত পথপ্রদর্শকের অভাব বোধ করছি। তাঁর শৃঙ্খলা, নিষ্ঠা ও মানবিক মূল্যবোধ আমাদের ভবিষ্যৎ শিক্ষাপ্রয়াসে প্রেরণার উৎস হয়ে থাকবে।

আয়োজনে আইআইইউসি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

তারা স্মৃতিচারণ করে বলেন, প্রিন্সিপাল নাসির উদ্দীন ছিলেন একজন দায়িত্বশীল, শৃঙ্খলাপরায়ণ ও শিক্ষার্থীদের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল মানুষ। তিনি শুধু একজন প্রিন্সিপাল ছিলেন না, বরং ছিলেন শিক্ষার্থীদের কাছে এক ভালোবাসার আশ্রয়স্থল। উল্লেখ্য, মো. নাসির উদ্দীন গত ২৩ জুন, সোমবার, ঢাকার একটি হাসপাতালে ইন্তিকাল করেন। প্রেসবিজ্ঞপ্তি।