ধামরাই (ঢাকা) সংবাদদাতা : ঢাকার ধামরাইয়ে দশ দিন ধরে ২ কিশোরী নিখোঁজ রয়েছে।
জানা গেছে, গত ৮ মে বৃহস্পতিবার রাত নয়টার দিকে ধামরাই উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের অজু নালাই গাবার পাড়া আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা ২ কিশোরী নিখোঁজ হয়েছে। নিখোঁজ হওয়া কিশোরীর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থান ও আত্মীয়র বাড়িতে খোঁজাখুঁজির পরও তাদের সন্ধান পায়নি। নিখোঁজের ঘটনায় ধামরাইয়ের কাওয়ালীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে সাধারণ ডায়রি করা হয়েছে। এ দিকে নিখোঁজ হওয়া ২ কিশোরীকে না পেয়ে ভেঙ্গে পড়েছে তাদের পরিবার।