কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা : কলারোয়ায় ইউনিয়ন জামায়াতের মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার ১০টায় কলারোয়া উপজেলার আটুলিয়ায় জামায়াতের উদ্যোগে এ মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।

কলারোয়া উপজেলার ১০নং কুশোডাঙ্গা ইউনিয়ন জামায়াতের আমীর প্রফেসর মো. সাইফুল্লাহ আল-মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আব্দুর রাজ্জাক। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা কোরবান আলী, কুশোডাঙ্গা ইউনিয়ন তত্ত্বাবধায়ক অধ্যক্ষ আশফাকুর রহমান বিপু ও ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা মতিয়ার রহমান প্রমুখ।