তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা : তাড়াশ উপজেলা জামায়াতের ওলামা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়ন জামায়াতের অফিস কর্যালয়ে মাওলানা নাসির উদ্দীনের সভাপতিত্বে ওলামা সমাবেশে আগামীর বাংলাদেশ বিনির্মানে আলেম ওলামাদের দায়িত্ব ও কর্তব্য শীর্ষক আলোচনা সভায় প্রথম অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য, সিরাজগঞ্জ ৩ তাড়াশ রায়গঞ্জ সলঙ্গা আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী প্রফেসর ডক্টর মাওলানা আঃ সামাদ। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন তাড়াশ উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শাহজাহান আলী তাড়াশ পৌর সভাপতি মাওলানা কাওছার হাবিব, তাড়াশ উপজেলা ওলামা সভাপতি মাওলানা মোখতার হুসাইন দেশীগ্রাম ইউনিয়ন জামায়াতের সভাপতি মাসুদুর রহমান, তালম ইউনিয়ন জামায়াতের সভাপতি ডাঃ ইসাহাক আলী, মাওলানা আবুল কাশেম, প্রমুখ। প্রধান অতিথি ডক্টর প্রফেসর মাওলানা আঃ সামাদ বলেন ইনসাফ পূর্ণ সমাজ প্রতিষ্ঠা হলে সন্তাস ও চাঁদাবাজ মুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। তাই দলমত নির্বিশেষে সকল মানুষের নিকট দাড়িপাল্লা প্রতিকে ভোট দিয়ে বিজয় করতে অনুরোধ করেছেন।সকালে ইউনিয়নের ভোগলমান চারমাথা বাজারে গণসংযোগ বিকেলে ইউনিয়নের বিভিন্ন হাট বাজার দোকান পাট শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচনী গণসংযোগ করেন।