নুর উদ্দিন, বেগমগঞ্জ (নোয়াখালী) সংবাদদাতা: ২৪ এর গণঅভ্যর্থনের প্রথম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামাত ইসলামী চৌমুহনী শহর শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা সেক্রেটারি ও বেগমগঞ্জ উপজেলা সাবেক দুই বারের ভাইস চেয়ারম্যান আগামী নির্বাচনে বেগমগঞ্জ উপজেলা থেকে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী মাওলানা বোরহান উদ্দিন।
তিনি বলেন, ২৪এর গণঅভ্যুত্থানে আমাদের প্রাথমিক বিজয় হয়েছে আগামী নির্বাচনে কোরআনের বিজয়ের মাধ্যমে আমাদের চূড়ান্ত বিজয় অর্জন করতে হবে এজন্য আমরা ২৪ এর গণঅভ্যর্থনকে বুকে ধারণ করে কুরআনের সমাজ বিনির্মাণের জন্য সামনে অগ্রসরত হবে, আমাদেরকে হিম্মত ও প্রজ্ঞার মাধ্যমে চেষ্টা করে যেতে হবে।
তিনি বলেন ২৪ এর গণঅভ্যর্থনে যারা শাহাদাত বরণ করেছে পঙ্গুত্ব বরণ করেছে ও আহত হয়েছে।
বাংলাদেশ জামাতে ইসলামী তাদের পাশে ছিল আগামী দিনও থাকবে ইনশাআল্লাহ।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চৌমুহনী শহর শাখার আমীর জসিম উদ্দিন, অনুষ্ঠানের সঞ্চালনা করেন শহর সহকারী সেক্রেটারি মোঃ নুর উদ্দিন , অনুষ্ঠানে বিশেষ মেহমান হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা শাখার শূরা ও কর্মপরিষদ সদস্য নাসিমুল গনী চৌধুরী মহল
উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, মাওলানা ফখরুদ্দিন , নুরুল হোসাইন , আমির হোসেন, ডাঃ আহসান হাবিব।