টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) সংবাদদাতা: টঙ্গীবাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণসংযোগ, জামায়াত ইসলামীকে নিয়ে বিপুল উৎসাহ দেখা যাচ্ছে জনমনে! মুন্সীগঞ্জ-২ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীর গণসংযোগে বিপুল সারা ফেলেছে উপজেলাবাসীর মনে। দিনব্যাপী উপজেলার টঙ্গীবাড়ী বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক গণসংযোগ করার সময় এই দৃশ্য চোখে পড়ে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গণসংযোগ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য, ঢাকা বিশ্ব বিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন সেক্রেটারি জেনারেল, মুন্সীগঞ্জ-২ (টঙ্গীবাড়ী-লৌহজং) আসনের মনোনীত জামায়াতের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক এবিএম ফজলুল করিম।এছাড়া উপজেলা অডিটরিয়ামে বাংলাদেশ জামায়াতে ইসলামী টঙ্গীবাড়ী উপজেলা শাখা কর্তৃক শিক্ষা শিবির এর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য, ঢাকা বিশ্ব বিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন সেক্রেটারি জেনারেল, মুন্সীগঞ্জ-২ (টঙ্গীবাড়ী-লৌহজং) আসনের মনোনীত জামায়াতের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক এবিএম ফজলুল করিম।