বোদা (পঞ্চগড়) সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিলেবাসে দুর্নীতি নাই বলে মন্তব্য করেছেন বোদা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পঞ্চগড় ২ (বোদা-দেবীগঞ্জ) আসনের সম্ভাব্য জামায়াত মনোনীত এমপি প্রার্থী আলহাজ্ব মো. সফিউল্লাহ্ সুফী। গতকাল উপজেলার ভাসাইনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি বলেন, দেশ স্বাধীনের ৫৪ বছর হয়েছে, জামায়াতে ইসলামী প্রতিষ্ঠিত হওয়ার ৮৪ বছর হচ্ছে। আপনারা বিভিন্ন দলের সঙ্গে মিশবেন, আমাদের সাথেও মিশবেন। যদি আমরা হক হয়ে থাকি, আপনারা আমাদের দলকে গ্রহণ করবেন। তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছরে অন্যান্য অনেক দল দেশ শাসন করেছে। জামায়াতে ইসলামী দেশ শাসন করেনি, কিন্তু জামায়াতের দুজন মন্ত্রী, এমপি, উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলো এবং আছে। আপনারা বিশ্লেষণ করে দেখেন, জামায়াতের একজন জনপ্রতিনিধির দুর্নীতির কোনো মামলা হয়েছে কি? দুর্নীতি প্রমাণিত হওয়া দূরের কথা, মামলা পর্যন্ত হয়নি। জামায়াতের সিলেবাসে দুর্নীতি নাই। মো. সফিউল্লাহ্ সুফী বলেন, আল্লাহর বিধান ও রাসূল (সাঃ) এর আদর্শ দিয়ে রাষ্ট্র পরিচালনা করার লক্ষ্যে কাজ করে জামায়াতে ইসলামী। আল্লাহর আইন ও রাসূল (সাঃ) এর বিধান চালু হয়ে গেলে দুষ্কৃতকারীরা সুযোগ পাবে না বিধায় সবসময় আমাদের বিরোধিতা করতে থাকে। আমরা ৮৪ বছর পরীক্ষা দিয়েছি। ইনশাআল্লাহ্ আমাদের বিজয় হবে। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বোদা উপজেলা জামায়াতের আমির মাওলানা জাহিদুর রহমান।
গ্রাম-গঞ্জ-শহর
জামায়াতের সিলেবাসে দুর্নীতি নাই ---সফিউল্লাহ্ সুফী
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিলেবাসে দুর্নীতি নাই বলে মন্তব্য করেছেন বোদা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পঞ্চগড় ২ (বোদা-দেবীগঞ্জ) আসনের সম্ভাব্য জামায়াত মনোনীত এমপি প্রার্থী আলহাজ্ব মো. সফিউল্লাহ্ সুফী।
Printed Edition