রাবি রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১২টি স্থাপনার নাম পরিবর্তন করে নতুন নাম পুনঃস্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার সিন্ডিকেটের ৫৩৯তম সভায় এই স্থাপনাগুলোর পুনঃনামকরণ করা হয়।
পরিবর্তনকৃত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নতুন নাম করা হয়েছে ‘বিজয়-২৪ হল’, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলের নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘জুলাই-৩৬ হল’, সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের নাম রাখা হয়েছে ‘প্রশাসন ভবন-১’, মনসুর আলী প্রশাসন ভবনের নাম রাখা হয়েছে ‘প্রশাসন ভবন-২’, তাজউদ্দীন সিনেট ভবনের নামকরণ করা হয়েছে ‘সিনেট ভবন’। এছাড়া শেখ কামাল স্টেডিয়ামের নাম পরিবর্তন করা হয়েছে ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়াম’, ড. কুদরত-ই-খুদা ভবনের নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘জাবির ইবনে হাইয়ান ভবন’, ড. ওয়াজেদ আলী মিয়া ভবনের নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘জামাল নজরুল ভবন’, কৃষি অনুষদ ভবনের নাম রাখা হয়েছে ‘কৃষি ভবন’, শেখ রাসেল স্কুলের নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘রাবি মডেল স্কুল’, কাজলা গেটের নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘শহীদ সাকিব আঞ্জুম গেইট’, বিনোদপুর গেইটের নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘শহীদ আলী রায়হান গেইট’।