সিংড়া (নাটোর) সংবাদদাতা : নাটোরের সিংড়া উপজেলার বিভিন্ন এলাকায় খেলাধুলার জন্য ফুটবল বিতরণ করেছে জামায়াতে ইসলামী।

উপজেলার বিভিন্ন এলাকায় এ পর্যন্ত প্রায় ২০টি ফুটবল বিতরণ করা হয়েছে। এ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

সম্প্রতি উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের ভোগা গ্রামে যুবসমাজের মাঝে ফুটবল বিতরণ করেন নাটোর-৩ (সিংড়া) আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী প্রফেসর সাইদুর রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আ ব ম আমান উল্লাহ, সেক্রেটারি অধ্যাপক এনতাজ আলী, রামানন্দ খাজুরা ইউনিয়ন যুব বিভাগের সভাপতি শহিদুল ইসলাম প্রমুখ।